ফাল্গুন শেষ হতে কয়েক দিন বাকি। এ সময় রোদের তীব্রতা ধীরে ধীরে বাড়বে। এই ঋতু ভ্রমণের জন্য আদর্শ হলেও এ বছর গরম বেশি পড়বে বলে আগাম সংকেত পাওয়া যাচ্ছে। তাই গরমে ভ্রমণের আগে কিছু বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
এখনকার শুষ্ক আবহাওয়ায় ঘুরতে গিয়ে অনেকে অসুস্থ হতে পারেন। এ সময় দেখা দিতে পারে ঠান্ডা-জ্বর-কাশির মতো রোগ। আবার আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকের বমি হতে পারে। তাই ব্যাগে জ্বর, ঠান্ডা, কাশি, স্যালাইন, গ্যাসের সমস্যার ওষুধ সঙ্গে রাখতে পারেন।
এ সময় ভ্রমণে বন-জঙ্গল এড়িয়ে চলুন, ট্রেকিংয়ের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আবহাওয়ার কারণে পড়তে পারেন পানিশূন্যতায়। তা এড়াতে সঙ্গে পানি ও তরল খাবার রাখুন।
গরমের হাত থেকে বাঁচতে ভ্রমণে আরামদায়ক পোশাক নিন। এতে আপনি ঘুরতে-ফিরতে স্বচ্ছন্দবোধ করবেন।
ভ্রমণের দিনগুলোয় প্রতিদিন গোসল এবং পর্যাপ্ত পানি পান করুন। সুস্থ থাকুন।
সঙ্গে রাখুন মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস চার্জ দেওয়ার জন্য চার্জারসহ পাওয়ার ব্যাংক। বারবার মুখ, গলা, ঘাড় মোছার জন্য সঙ্গে রাখা জরুরি ছোট রুমাল কিংবা গামছা।
সঙ্গে সানগ্লাস ও সানস্ক্রিন রাখতে হবে। মুখ-হাত ধোয়ার জন্য ফেসওয়াশ ও হ্যান্ডওয়াশ রাখুন। একেবারে না পারলে ওয়েট টিস্যু রাখুন অন্তত। স্বাস্থ্যবিধির কথাও এই ঋতুতে মনে রাখা চাই।
সূত্র: ওয়াকার ফ্যামিলি কেয়ার ও অন্যান্য