হোম > জীবনধারা > ফিচার

একাকিত্ব নয়, আধুনিক জীবনধারার নতুন ব্যাকরণ নির্জনতা

ফিচার ডেস্ক

কোলাহল থেকে দূরে নিজের সঙ্গে কাটানো সময় কেবল ফ্যাশন নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর এক প্রতিষেধক। ছবি: পেক্সেলস

জীবনের ব্যস্ততা, কোলাহল এবং সার্বক্ষণিক স্ক্রিন ও বিজ্ঞাপনের ভিড়ে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে অনেক সময়। এই ক্লান্তিকর জীবনে একবিন্দু শান্তি আনতে মানুষের কত আয়োজন! সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেকেই নিজেদের এই একাকী জীবনের প্রশান্তি শেয়ার করছেন। কাজ থেকে ফিরে এক কাপ চা হাতে মোমবাতির আলোয় নিজের সঙ্গে সময় কাটানো, একা একা সিনেমা দেখতে যাওয়া, বই পড়া বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে একাই ঘুরতে যাওয়া। একাকিত্ব এখন আর বিষাদময় কিছু নয়। বরং নিজেকে আত্মিক ও মানসিকভাবে উদ্দীপ্ত করার আধুনিক মাধ্যম। বর্তমান সময়ে বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের হাত ধরে এসেছে এই নতুন জীবনধারা। একে বলা হচ্ছে নির্জনতা বা সলিটিউড। নির্জনতা এক নতুন, আকাঙ্ক্ষিত জীবনশৈলী হিসেবে আত্মপ্রকাশ করছে। টরন্টোর সফটওয়্যার সেলস ম্যানেজার লানা ইসা বা ডেভন নোইরিংয়ের মতো ক্রিয়েটররা সামাজিক যোগাযোগমাধ্যমে এই সলো লিভিংয়ের দৈনন্দিন মুহূর্ত তুলে ধরে কোটি কোটি মানুষের হৃদয় জয় করছেন।

একাকিত্ব এবং নির্জনতার মধ্যে পার্থক্য আছে

অনেকেই একাকিত্ব এবং নির্জনতা এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলেন। কিন্তু মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের মতে, দুইয়ের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত। একাকিত্ব এমন এক অনুভূতি যা বাধ্য হয়ে বা পরিস্থিতির শিকার হয়ে তৈরি হয়। এটি মানুষকে বিষণ্ন ও বিচ্ছিন্ন করে তোলে। অন্যদিকে নির্জনতা একটি সচেতন নির্বাচন। যখন কেউ নিজের ইচ্ছায় অন্যদের কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে নিজের সঙ্গে সময় কাটায়, তাকেই নির্জনতা বলে। বিখ্যাত কবি রুপি কাউর লিখেছেন, ‘একাকিত্ব হলো এই কথা মনে করিয়ে দেওয়ার সংকেত যে আপনার এখন নিজের নিজেকে সবচেয়ে বেশি প্রয়োজন।’

কেন জীবনে নির্জনতা জরুরি

কোলাহল থেকে দূরে নিজের সঙ্গে কাটানো এই সময় কেবল ফ্যাশন নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর এক প্রতিষেধক। গবেষক ও বিশেষজ্ঞদের মতে, নির্জনতার কিছু উপকারিতা আছে। সেগুলো হলো—

মানসিক স্পষ্টতা ও নিজেকে জানা: দিনের ব্যস্ততায় বহু মানুষের মতামতের ভিড়ে আমরা নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলি। নির্জনতায় মনের ঘোলা পানি থিতিয়ে আসে। নিজের জীবনের ভালো-মন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে এই শান্ত পরিবেশ অলৌকিকভাবে কাজ করে।

মানসিক শক্তি পুনরুদ্ধার: সমাজে সব সময় সুন্দর ও সামাজিক হয়ে চলা বেশ ক্লান্তিকর। একা থাকা মানুষকে সেই সামাজিক চাপ বা পারফর্ম করার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেয়। এর ফলে নতুন উদ্যমে শক্তি সঞ্চার করা সম্ভব হয়।

অন্যদের সঙ্গে থাকার পাশাপাশি মাঝে মাঝে নিজের ভেতরের মানুষের সঙ্গে যুক্ত হওয়াই সুস্থ ও সুন্দর জীবনযাপনের চাবিকাঠি। ছবি: পেক্সেলস

কঠিন অনুভূতিগুলোর মুখোমুখি হওয়া: শোক, লজ্জা, ভয় বা হতাশা আমাদের ভেতরে জমতে থাকা এই কঠিন আবেগগুলো প্রক্রিয়াজাত বা প্রকাশ করার জন্য নির্জনতাই একমাত্র নিরাপদ জায়গা।

সৃজনশীলতার বিকাশ: ইতিহাস সাক্ষী, বিশ্বের বড় বড় আইডিয়া, সাহিত্য বা শিল্পকলার জন্ম হয়েছে নির্জনতায়। পাবলো পিকাসো বা গ্যাটের মতো বিশ্বখ্যাত স্রষ্টারা সব সময় মানতেন, নির্জনতা ছাড়া কোনো বড় বা মৌলিক সৃষ্টি অসম্ভব।

সত্যিকারের আত্মপ্রেম ও আত্মবিশ্বাস: যে মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, সে কখনো একা হওয়ার ভয়ে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে না। নির্জনতা মানুষের নিজের ওপর ভালোবাসা এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

একটি ভারসাম্যপূর্ণ জীবনের আহ্বান

তবে সিডনি বিশ্ববিদ্যালয়ের মহামারি-সংক্রান্ত গবেষক মেলোডি ডিং সতর্ক করেছেন। তিনি বলেন, মানুষ সামাজিক জীব। তাই দীর্ঘদিনের চরম সামাজিক বিচ্ছিন্নতা বা নিজেকে পুরোপুরি সমাজ থেকে কেটে ফেলা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। নির্জনতা হলো সাময়িক বিরতি, যা মানুষকে আরও সুস্থভাবে সমাজে ফিরে আসতে সাহায্য করে।

সব মিলিয়ে বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেখানো তথাকথিত ‘পারফেক্ট লাইফ’-এর ভিড়ে একা থাকা উদ্‌যাপনের এই ট্রেন্ড বহু মানুষকে স্বস্তি দিচ্ছে। জীবন ছকে বাঁধার বিষয় নয়। অন্যদের সঙ্গে থাকার পাশাপাশি মাঝে মাঝে নিজের ভেতরের মানুষের সঙ্গে যুক্ত হওয়াই সুস্থ ও সুন্দর জীবনযাপনের চাবিকাঠি।

সূত্র: বিবিসি

চিকিৎসকের সতর্কতায় বদলে গেল জীবন, গড়ে উঠল দম্পতির জৈব কৃষির সাম্রাজ্য

বন্ধু দিবসে বন্ধুর সঙ্গে টুইনিং করুন

মধ্যবয়সের শুরুটা আসলে কখন হয়

বাড়িতেই তৈরি করুন পছন্দের লিপ টিন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে এআই পশুপাখি: তথ্যের বিভ্রান্তি ও পরিবেশের হুমকি

নিজের মানসিক শক্তির ক্ষয়রোধে যে ৫টি কাজ করতে পারেন

একমাত্র সন্তান নিয়ে প্রচলিত ভুল ধারণার বিপরীতে বাস্তবতা

খাদ্য অপচয় রোধে ফ্রান্সের লোয়া গারো এক অনন্য আইনি মডেল

মাঠের বাইরে পরিবারই সবকিছু ক্রিস্টিয়ান রোমেরোর কাছে

২০৪০ সালের মধ্যে ১ কোটি রোবট নামাচ্ছে জাপান