বর্ষাকালে অনেক শিশুর মাথার ত্বকে বেশি খুশকি হয়। এর কিছু কারণ রয়েছে। শিশুর চুল ভালোভাবে শ্যাম্পু না করলে মাথার ত্বকে জমা মরা কোষ ভালোভাবে অপসারিত হয় না। এতে সেগুলো জমে যায় এবং পরে পুরু স্তরে পরিণত হয়, যাকে খুশকি বলি। যেসব শিশু পুষ্টিকর খাবারের তুলনায় বেশি জাঙ্ক ফুড খায়, তারা মাথার ত্বকে চুলকানি ও খুশকির সমস্যায় বেশি ভোগে। আবার শিশুর চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার না করলেও খুশকি বাড়তে পারে। এর সমাধান না করলে শিশুর মাথার ত্বকে চুলকানি, চুল পড়াসহ নানান সমস্যা হতে পারে।
মানতে হবে কিছু নিয়ম
- শিশুর চিরুনি ও তোয়ালে আলাদা রাখুন।
- অনেক শিশু চুলে তেল দিতে চায় না। এতে মাথার ত্বক বেশি শুষ্ক হয়ে খুশকির সমস্যা দেখা দিতে পারে। তাই সপ্তাহে তিন দিন শিশুর মাথায় নারকেল তেল ম্যাসাজ করুন। এতে মাথার ত্বক ময়শ্চারাইজড থাকবে। খুশকি ধীরে ধীরে কমবে।
- শিশুর চুলে কোমল শ্যাম্পু দিন। শ্যাম্পু করতে হলে কোমল শ্যাম্পুর বিকল্প নেই। এটি মাথার ত্বক ও চুল শুষ্ক করবে না।
- » ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে যদি শিশুর মাথায় ত্বকে টক দই ব্যবহার করতে না চান, তাহলে গোসলের দশ মিনিট আগে অ্যালোভেরা জেল, নিমপাতার রস, লেবুর রস বা ভিনেগার লাগিয়ে তারপর শ্যাম্পু করিয়ে দিন। এতে খুশকির কারণে মাথার ত্বকের চুলকানি সেরে যাবে।
ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা