হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: অর্থভাগ্য বেশ ভালো, অফিসের বসকে ‘জান’ ডাকলে বিপদ

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে। অফিসে আপনার কাজ দেখে বস হয়তো খুশি হবেন, কিন্তু সহকর্মীরা আড়ালে একটু মুখ টিপে হাসতে পারেন। আজ ফাইল নিয়ে একটু বেশি সচেতন থাকুন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে, তবে তাড়াহুড়া করবেন না—বিয়ের পিঁড়িতে বসার আগে ভালো করে দেখে নিন অপরপক্ষ আপনার ‘পাসওয়ার্ড’ চায় কি না! এনার্জি ড্রিংক নয়, বরং ডাবের পানি খেয়ে ইফতার করুন। পকেটে একটি লাল রুমাল রাখুন। কোনো লিফটে অচেনা মানুষের সঙ্গে বেশিক্ষণ রাজনৈতিক আলোচনা করবেন না।

বৃষ

আজ আপনার পকেটে হঠাৎ টাকার ঝনঝনানি শোনা যেতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে, কিন্তু পার্টনারের সঙ্গে লেনদেনে স্বচ্ছ থাকুন। সঙ্গীকে আজ দামি উপহার দেওয়ার চেয়ে ভালো কোনো কবিতা শুনিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করুন। টাকা আপনার পকেটে সেট হওয়ার আগেই বেরোনোর পথ খুঁজবে। অনলাইনে অর্ডার করার আগে ভাবুন, ওটা কি সত্যিই দরকার? পুরোনো কোনো মানিব্যাগ যাতে অন্তত একটি পাঁচ টাকার কয়েন আছে। ‘৫০% ছাড়’ লেখা কোনো পোস্টারের দিকে তাকাবেন না।

মিথুন

প্রেমের জন্য দিনটি বেশ ভালো। অফিসের ই-মেইলগুলো আজ একটু সাবধানে চেক করুন, ভুল ঠিকানায় ই-মেইল পাঠিয়ে বিপদে পড়তে পারেন। সঙ্গীর সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান সফল হতে পারে। তবে শরীরের আলস্য আজ আপনাকে বলতে পারে—সোফায় শুয়ে থাকাই পরম সুখ। পায়ের ব্যথায় ভুগতে পারেন, হিল জুতা এড়িয়ে চলুন। অফিসের বসকে ভুল করে ‘জান’ বলে সম্বোধন করবেন না।

কর্কট

অফিসে বা ব্যবসায় আজ আপনার ঘাড়ের ওপর কাজের পাহাড় চাপতে পারে। কাজগুলো লিস্ট করে করুন, না হলে শেষে সব গোলমাল হয়ে যাবে। প্রমোশন ঝুলে থাকতে পারে যদি মেজাজ হারান। পরিবারের সঙ্গে সকাল সকাল ঝগড়া হওয়ার চান্স আছে, তাই বিশেষ করে শাশুড়ি বা বড় ভাইদের সঙ্গে তর্কে যাবেন না। আজ বেশি করে পানি খান, মাথার যন্ত্রণা হতে পারে। ফেসবুকে কোনো তর্কমূলক পোস্টে কমেন্ট করবেন না।

সিংহ

আজ আপনার অর্থভাগ্য বেশ ভালো, কিন্তু সংসারের ছোটখাটো বিবাদ মেজাজ বিগড়ে দিতে পারে। শিল্পীদের জন্য দিনটি দারুণ। যারা লেখালেখি বা ছবি আঁকার সঙ্গে যুক্ত, তাদের নতুন কোনো কাজ স্বীকৃতি পাবে। কেউ আপনাকে ‘উত্তম-মধ্যম’ বুঝিয়ে টাকা ধার নিয়ে চম্পট দিতে পারে, তাই আজ কাউকে ধার দেবেন না। রোদ থেকে বাঁচতে ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন, না হলে চোখ আর কানের সমস্যা ভোগাতে পারে। লটারি কাটার কথা ভাববেন না।

কন্যা

চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ পজিটিভ। কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে। বিদেশে যাওয়ার স্বপ্ন থাকলে আজ কোনো এজেন্সি বা ওয়েবসাইট থেকে ভালো খবর পেতে পারেন। নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করুন, অন্তত প্রতিদিন একই জামা পরা বা একই ঢঙে কথা বলা বন্ধ করুন! বাড়িতে কোনো ভালো খবর আসতে পারে (হয়তো আপনার অনেক দিনের অপেক্ষার পার্সেলটি আজ ডেলিভারি হবে!)। হোয়াটসঅ্যাপে অচেনা মানুষের দেওয়া ‘লিংক’ ওপেন করবেন না।

তুলা

কাজের চাপে আজ আপনি হয়তো নিজেকে ‘সুপারম্যান’ মনে করবেন। ব্যবসায় লাভের যোগ আছে, কিন্তু শত্রুরা আপনার ল্যাদ খাওয়ার সুযোগ খুঁজতে পারে। আপনার মিষ্টি কথায় মানুষ আজ সহজেই মুগ্ধ হবে। সঙ্গী আজ আপনার থেকে বিশেষ মনোযোগ আশা করছে, একটু সময় দিন। পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন, বেশিক্ষণ কুঁজো হয়ে বসে থাকবেন না। ‘ফ্রিতে আইফোন’ জেতার লিংকে ক্লিক করবেন না।

বৃশ্চিক

আপনার মাথার মধ্যে আজ অদ্ভুত সব আইডিয়া আসবে। নিজের ব্যবসায় নামার পরিকল্পনা থাকলে আজই ছক কষে ফেলুন। সৃজনশীল কাজে আজ আপনার জুড়ি মেলা ভার। নিজের জেদ একটু কমান, আর পরিবারের কথা শুনুন (অন্তত শোনার ভান করুন)। মসলাদার খাবার এড়িয়ে চলুন, পেট খারাপের যোগ আছে। প্রতিবেশীর ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না।

ধনু

অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে একটু ব্যথা-বেদনা হতে পারে। অফিসের টার্গেট পূরণ হবে তবে দিনের শেষে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আর্থিক অবস্থার উন্নতি হবে নিশ্চিত। সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন, যদিও সেই খুশিতে বন্ধুদের ট্রিট দিতে অনেক টাকা খরচ করতে হবে। রাস্তা পার হওয়ার সময় মোবাইলে ভিডিও দেখবেন না।

মকর

আজ আপনার পরিস্থিতি বেশ অনুকূল। সহকর্মীদের সহযোগিতা পাবেন। দলগত কাজে আজ আপনিই নেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের কাজ ফেলে রাখবেন না। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন। চোখের ডাক্তারকে একবার দেখানোর সময় হয়েছে হয়তো। পুরোনো কোনো প্রেমিকার মেসেজের রিপ্লাই দেবেন না।

কুম্ভ

আজ আপনার সঞ্চয় বাড়বে বলে মনে হচ্ছে, কিন্তু বাজারের লিস্ট দেখে আপনার মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। বাড়িতে অনাহূত অতিথির আগমন হতে পারে—তাদের আপ্যায়ন করতে গিয়ে আপনার নিজের ডিনারের খবর থাকবে না। গবেষণার কাজে যুক্তদের জন্য দিনটি শুভ। গ্যাসের চুলা বা ইলেকট্রিক ইস্ত্রি বন্ধ করেছেন কি না দুবার চেক করুন।

মীন

মীন রাশির জাতকদের আজ বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। শিক্ষাক্ষেত্রে বড় কোনো অর্জনের সুযোগ আছে। তবে টাকাপয়সার ব্যাপারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা দ্রুত বড়লোক হওয়ার রাস্তা দেখায়। আজ আপনার সঙ্গীর মন একটু বেশিই সংবেদনশীল থাকবে, তাই কথা বলার আগে ভাবুন। বাসে বা ট্রেনে দরজার সামনে দাঁড়িয়ে যাত্রা করবেন না।

ইফতারে মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা নিয়ন্ত্রণ করবেন যেভাবে

আজকের রাশিফল: প্রেমে জোয়ার আসবে, আলসেমির কারণে অনেক কিছুই হাতছাড়া হবে

রমজান মাসজুড়ে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন

জীবনে সফল হতে কি ভোর ৫টায় উঠতেই হবে

ইফতারে শরবত পান করবেন যে কারণে, জেনে নিন কয়েকটি রেসিপি

স্বাস্থ্যকর জীবন চাইলে ঘরবাড়ি পরিষ্কার রাখুন

কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমে

ফ্লার্ট করা কি নিছকই আকর্ষণ, নাকি অন্য কিছু

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে বলির পাঁঠা হতে পারেন, প্রেমের সাগরে জোয়ার আসবে

সেহরিতে যা খাবেন, যা খাবেন না