নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে কমতে পারে বলিরেখা। রাতে ঘুমানোর আগে আঙুল দিয়ে বলিরেখার ওপর ভিটামিন ই তেল ম্যাসাজ করুন। বার্ধক্যজনিত বলিরেখা রোধে এটি কার্যকর। এটি অ্যান্টি-অক্সিডেন্টেরও ভালো উৎস। এ ছাড়া অ্যালোভেরা জেল মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে ডিম মিশিয়ে আক্রান্ত জায়গায় ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা কমে যাবে। এ প্রক্রিয়া প্রতিদিন একবার অনুসরণ করুন।
তুলি প্রভা দে, কক্সবাজার
আপনি অ্যাকটিভ
অ্যাকনের সমস্যায় ভুগছেন। আপনার ব্রণের সমস্যা দ্বিতীয় ধাপের সংক্রমণে পৌঁছে গেছে। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ সেবন করতে হবে। যে ফেসওয়াশ ব্যবহার করছেন, তা ভালো মানের। কিন্তু সানস্ক্রিন যেহেতু অয়েলবেসড, তাই সেটা আপাতত এড়িয়ে চলুন। অ্যাকটিভ অ্যাকনে থাকলে সানস্ক্রিন এড়িয়ে চলা উচিত।
পাশাপাশি ত্বক যেন ঠান্ডা থাকে, সে জন্য আইস থেরাপি নিতে পারেন। ফিল্টারের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে বা গোলাপের পাপড়ি মিশিয়ে বরফ করে ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ত্বক ঠান্ডা থাকবে, পাশাপাশি লালচে ভাবও দূর হবে। এ ছাড়া সুদিং জেল ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে ব্যবহার করলে লালচে ভাব দূর হয়, ত্বকও ঠান্ডা থাকে।