হোম > জীবনধারা > জেনে নিন

পেট্রোলিয়াম জেলির যত ব্যবহার

ফিচার ডেস্ক

সারা বছর সবার ঘরে, ভ্যানিটি ব্যাগে এমনকি অফিসের ডেস্কে যে প্রসাধনী থাকে, তা হলো পেট্রোলিয়াম জেলি। এটি শুধু ঠোঁটের রুক্ষতা দূর করে, তা-ই নয়, রূপচর্চায় আরও নানাভাবে ব্যবহার করা যায়।

মেকআপ রিমুভার হিসেবে

বাড়িতে মেকআপ রিমুভার না থাকলে পেট্রোলিয়াম জেলি দিয়ে দারুণভাবে মেকআপ তোলার কাজটি সেরে নিতে পারেন। পেট্রোলিয়াম জেলি নিয়ে পুরো মুখে ম্যাসাজ করুন। এরপর তুলা দিয়ে আলতো করে মুছে নিন। চোখের মতো স্পর্শকাতর ত্বকের মেকআপ তুলতেও এটি ব্যবহার করা যায়।

নখের সুস্থতায়

নখের উজ্জ্বলতা বাড়াতে এবং ভঙ্গুরতা কমাতে জাদুকরি সমাধান পেট্রোলিয়াম জেলি। এটি ব্যবহারে নখ সুস্থ থাকে।

সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে

যেখানে সুগন্ধি দেবেন, সেই জায়গায় আগে কিছুটা পেট্রোলিয়াম জেলি মালিশ করে নিন। এরপর সেখানে সুগন্ধি স্প্রে করুন। এতে দীর্ঘ সময় ত্বকে ঘ্রাণ স্থায়ী হবে।

ভ্রু ঘন করতে

অনেকের ভ্রু ঝরে পড়ে। এর ঘনত্ব বাড়াতে সাহায্য করে পেট্রোলিয়াম জেলি। রাতে ঘুমানোর আগে একটা আইব্রো ব্রাশে কিছুটা জেলি নিয়ে ভ্রু যুগলে লাগিয়ে নিন। ধীরে ধীরে ভ্রু ঘন হবে।

হাইলাইটার হিসেবে

মেকআপের পূর্ণতায় এখন প্রায় সবাই হাইলাইটার ব্যবহার করেন। গালে এবং ভ্রুর নিচের ত্বকে কিছুটা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে সেটা হাইলাইটার হিসেবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

ক্ষত শুকাতে সাহায্য করে

ত্বকে আঘাত পেলে বা ঘা হলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। এটির ব্যবহারে ক্ষত দ্রুততম সময়ে শুকিয়ে যেতে পারে। এ ছাড়া এটি তেলতেলে হওয়ায় ত্বক আর্দ্র থাকে। তাই ক্ষত শুকিয়ে ফেটে যায় না।

সূত্র: ফেমিনা ও অন্যান্য

বর্ষায় শিশুর চুল থাকুক খুশকিমুক্ত

অফিস থেকে আগে বের হওয়ার সেরা কিছু অজুহাত

মানুষের মতো ‘মনে মনে’ ভাববে এআই, কোন দিকে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ

ছুটি নেওয়া কি বিলাসিতা? বিজ্ঞান বলছে, ক্যারিয়ারে সফল হতে ছুটির বিকল্প নেই

পুরোনো পোশাকে দিন নতুন প্রাণ: অলস পোশাক থেকেই হোক ট্রেন্ডি ফ্যাশন

শিশুর প্রথম সলিড খাবার: কখন কীভাবে কী দিয়ে শুরু করবেন

অকালে বলিরেখা ঠেকাতে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি যেভাবে ত্বকের যত্ন নেওয়া জরুরি

প্রিয় রং বলে মনের কথা

ভ্যাপসা গরমের বর্ষা ঋতুতে চুলের যত্নে যা মেনে চলতে হবে

কে-পপ বার্থডে ক্যাফে, যেখানে তারকার অনুপস্থিতিই বড় উৎসব