হোম > জীবনধারা > জেনে নিন

ব্যবহৃত টি ব্যাগ না ফেলে যা করবেন

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

চা তৈরির পর সাধারণত টি ব্যাগ চলে যায় ডাস্টবিনে। কিন্তু চায়ের পাতায় বা টি ব্যাগে থাকা প্রাকৃতিক উপাদান অনেক ক্ষেত্রে পুনরায় ব্যবহার করা যায়। যেভাবে ব্যবহার করবেন—

সার হিসেবে

ব্যবহৃত টি ব্যাগের চা-পাতা টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। বিশেষ করে গোলাপ বা ফার্নের মতো গাছগুলোর জন্য চা-পাতা খুব কার্যকরী।

দুর্গন্ধ দূর করতে

ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে ফ্রিজে, ডাস্টবিন বা পোষা প্রাণীর লিটার বক্সে রেখে দিলে দুর্গন্ধ দূর হবে। হাত থেকে পেঁয়াজ, মাছ, সামুদ্রিক খাবার কিংবা সিগারেটের গন্ধ দূর করতে ব্যবহৃত টি ব্যাগ হাতে সাবানের মতো ঘষে ধুয়ে ফেলুন।

ত্বকযত্নে

ব্যবহৃত টি ব্যাগ থেকে চা-পাতা বের করে একটি বাটিতে নিয়ে তার সঙ্গে এক চা-চামচ মধু মেশান। এরপর হালকা করে গোলাকারভাবে মুখের ত্বকে ম্যাসাজ করে পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে সতেজ আর উজ্জ্বল।

হাঁড়িপাতিল পরিষ্কারে

তেল ও দাগযুক্ত হাঁড়িপাতিলে গরম পানি নিয়ে ব্যবহৃত টি ব্যাগ তাতে ভিজিয়ে রাখুন। চায়ে থাকা ট্যানিক অ্যাসিড জমে থাকা তেল চর্বি নরম করতে সাহায্য করে।

কাচ বা আয়না পরিষ্কারে

ভেজা টি ব্যাগ দিয়ে জানালার কাচ বা আয়না মুছে পরে শুকনো কাপড় কিংবা টিস্যু দিয়ে সেটি মুছে ফেলুন। পরিষ্কার হবে।

সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস

মানুষ কেন ঘুমের ঘোরে কথা বলে

খাবারের সঙ্গে মনের সম্পর্ক: খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে আমাদের মেজাজ

কফি কি সত্যিই হৃদ্‌রোগের ঝুঁকি কমায়

থমকে না থেকে জেনে নিন জীবনে এগিয়ে যাওয়ার ৯ কৌশল

রূপচর্চায় আলিয়া ভাটের ৫টি সৌন্দর্যপণ্য সম্পর্কে জেনে নিন

বাঘের সংখ্যা ও অস্তিত্ব: রাজকীয় এই প্রাণীর ভবিষ্যৎ কোন পথে

‘গো-টু ফ্যাশন’ নিয়ে ভাবছেন? জেনে নিন কোন পোশাক ও অনুষঙ্গগুলো থাকা চাই সংগ্রহে

শরীর ক্লান্ত মন অস্থির? জেনে নিন কেন শরীর ও মন একসঙ্গে ঘুমায় না

মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন

টুথপেস্ট ছাড়াও যেসব উপকরণে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এগুলো শরীরের কী ক্ষতি করে