হোম > জীবনধারা > জেনে নিন

তপ্ত গরমে লম্বা চুলের সুরক্ষা ও স্টাইলের গাইডলাইন

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

গ্রীষ্মের তপ্ত গরমে লম্বা চুলের যত্ন নেওয়া ও সঠিক স্টাইল করা বেশ চ্যালেঞ্জিং। একদিকে প্রচণ্ড তাপ ও আর্দ্রতা, অন্যদিকে ঘাম আর ধুলাবালি—সব মিলিয়ে লম্বা চুল সামলানো অনেকের জন্যই বেশ কষ্টের। তবে সঠিক নিয়ম জানা থাকলে এই গরমেও আপনার লম্বা চুল হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

গরমে লম্বা চুলের বিশেষ যত্ন

স্টাইল করার আগে চুলের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। রোদের প্রকোপ থেকে চুল বাঁচাতে কিছু অভ্যাস গড়ে তুলুন–

সঠিক আর্দ্রতা নিশ্চিত করুন

তপ্ত রোদে চুল দ্রুত শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। তাই চুলকে সতেজ রাখতে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন। এটি ব্যবহারে চুল দীর্ঘ সময় আর্দ্র থাকে।

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা

ত্বকের মতোই সূর্যের অতিবেগুনি রশ্মি চুলেরও মারাত্মক ক্ষতি করে। উজ্জ্বল রোদে বাইরে বের হওয়ার আগে ইউভি প্রোটেকটিভ স্প্রে চুলে ব্যবহার করুন। এ ছাড়া সরাসরি রোদ এড়াতে বড় হ্যাট, সিল্কের স্কার্ফ বা ছাতা ব্যবহার করুন।

কৃত্তিম তাপ এড়িয়ে চলুন

গ্রীষ্মের গরমে চুল এমনিতেই অনেক বেশি ক্লান্ত থাকে। এর ওপর আপনি যদি হেয়ার ড্রায়ার বা স্টাইলিং আয়রন ব্যবহার করেন, তবে এগুলোর অতিরিক্ত তাপে চুল ভেঙে যেতে পারে। তাই চুল প্রাকৃতিকভাবেই শুকাতে দিন।

জট ও রুক্ষতা নিয়ন্ত্রণ

বাতাসের আর্দ্রতার কারণে লম্বা চুল অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এটি নিয়ন্ত্রণে রাখতে হাতের তালুতে সামান্য হেয়ার সিরাম নিয়ে চুলের ওপর আলতো করে লাগান। এতে চুল মসৃণ থাকবে ও জট বাঁধবে না।

চুল বাঁধায় সতর্কতা

গরমে চুল পড়ার হার কিছুটা বেড়ে যায়। এই সমস্যা কমাতে চুল শক্ত করে বাঁধবেন না। সাধারণ রাবার ব্যান্ডের পরিবর্তে সিল্কের স্ক্রাঞ্চিস ব্যবহার করুন। এতে চুলে বাড়তি চাপ পড়বে না এবং গোড়া মজবুত থাকবে।

গরমে লম্বা চুলের জন্য কিছু চমৎকার ও সহজ স্টাইল

লম্বা চুলে বৈচিত্র্য আনতে এই স্টাইলগুলো করতে পারেন—

টুইস্টেড লো বান

অফিস বা ক্যাজুয়াল আড্ডার জন্য এটি সেরা। চুলগুলো পেছনে নিয়ে দড়ির মতো করে পেঁচিয়ে নিন। এরপর গোড়ার দিকে গোল করে ঘুরিয়ে একটি খোঁপা তৈরি করুন এবং ববি পিন দিয়ে আটকে নিন। এটি আপনাকে মার্জিত লুক দেওয়ার পাশাপাশি ঘাড়ের দিকটা উন্মুক্ত রাখবে।

ছবি: পেক্সেলস

ফিশটেইল বেণি

দেখতে জটিল লাগলেও এটি করা বেশ সহজ। চুলকে দুই ভাগে ভাগ করে বাইরের দিক থেকে সরু একটি অংশ নিয়ে ভেতরের দিকে টানুন। এভাবে দুই পাশ থেকে অদলবদল করে বেণিটি শেষ করুন। একটু ঢিলেঢালা ভাব আনলে এটি দেখতে আরও সুন্দর লাগে।

হাই পনিটেইল উইথ আ টুইস্ট

উঁচু পনিটেইল করুন। এরপর পনিটেইল থেকে একগুচ্ছ চুল নিয়ে তা দিয়ে রাবার ব্যান্ডটি পেঁচিয়ে নিন। এটি সাধারণ পনিটেইলকে এক নিমিষেই করপোরেট লুকে বদলে দেবে।

মেসি বান

এখন তো অগোছালো খোপা বা মেসি বানের চেয়ে ট্রেন্ডি আর কিছু নেই। চুলগুলোকে হাত দিয়ে উঁচু করে ধরে পেঁচিয়ে একটি আলগা খোঁপা করুন। দু-এক গোছা চুল গালের পাশে ছেড়ে দিন। এই মেসি লুক বিকেলের আড্ডায় দারুণ মানিয়ে যায়।

হাফ-আপ-বান

যাঁরা চুল একদম বেঁধে রাখতে চান না, তাঁদের জন্য এটি দারুণ। ওপরের অর্ধেকের কিছু চুল নিয়ে ছোট একটি খোঁপা করুন এবং বাকি চুল নিচে ছেড়ে রাখুন। এটি আপনার চেহারায় একধরনের চনমনে ভাব আনবে।

গরমের সময় লম্বা চুল মানেই যে সব সময় দুশ্চিন্তার বিষয়, তা নয়; সঠিক যত্নের মাধ্যমে একে সুস্থ রাখা এবং সময়োপযোগী স্টাইলে নিজেকে আকর্ষণীয় করে তোলা সম্ভব।

সূত্র: ক্লাউড নাইন হেয়ার ও অন্যান্য

ঈর্ষা: সম্পর্কের এক অদৃশ্য দেয়াল এবং তা কাটিয়ে ওঠার উপায়

নিজেকে ভালোবাসার এই ১০ সূত্র জানেন তো

আজকের রাশিফল: মাল্টি-টাস্কিং করতে গিয়ে মাল্টি-গোলমাল বাধাবেন

প্রত্যাখ্যানে ব্যথিত, নাকি আপনি ‘আরএসডি’র শিকার

ভালো ঘুমের জন্য যা খাবেন

ঝগড়ার ধরন বুঝে উত্তর দিন

যেসব কথা অভিভাবকেরা কখনোই স্বীকার করতে চান না

চুলে কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম জানেন কি

আজকের রাশিফল: ভাগ্য আজ কানামাছি খেলছে, সিনেমা দেখে কাঁদলে ভাবমূর্তি সংকটে পড়বে

বাজার তালিকা করার সময় হৃদ্‌স্বাস্থ্য়ের কথা ভাবছেন তো? জেনে নিন কী কী থাকবে তাতে