হোম > জীবনধারা > রেসিপি

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

ফিচার ডেস্ক, ঢাকা 

শাহি ছোলা ভুনা

আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

সেদ্ধ ছোলা ২ কাপ, সেদ্ধ আলু ২টি, চিকেন ৪ টুকরা, ডিম সেদ্ধ ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া ১ চা-চামচ করে, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, জিরা ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো।

প্রণালি

ছোলা, আলু, ডিম সেদ্ধ করে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে অল্প পানি দিন। এবার আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর চিকেন দিয়ে প্রায় ১০ মিনিট রান্না করুন। তারপর ছোলা সেদ্ধ, আলু দিয়ে নেড়ে রান্না করুন। পরে গরম মসলা গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে নেড়ে টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে দিন। এরপর ধনেপাতা কুচি ও চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর ডিম সেদ্ধ দিয়ে ডেকোরেশন করে নিলেই তৈরি হয়ে যাবে শাহি ছোলা ভুনা।

মিসিং ডে: কেন ও কীভাবে পালন করবেন

আজকের রাশিফল: প্রেমে জোয়ার আসবে, আলসেমির কারণে অনেক কিছুই হাতছাড়া হবে

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

রমজানে পোশাকে থাকুক আভিজাত্য, স্বাচ্ছন্দ্য ও আধুনিকতা

একুশের পোশাকে বর্ণমালার নকশা ও আধুনিকতা

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

রমজান মাসজুড়ে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

জীবনে সফল হতে কি ভোর ৫টায় উঠতেই হবে