হোম > জীবনধারা

ঘরেই করুন চুলের রং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চুল বাহারি রঙে রাঙানোর একটা ট্রেন্ড চলছে এখন। শুরুটা অবশ্য বেশ আগেই হয়েছে। একসময় শুধু মেহেদি দিয়ে চুলে হালকা রং করা হতো। আর এখন! বয়স, পছন্দ ও রুচি অনুসারে কোন রংটা চুলে করা হয় না, সেটা ভাবার বিষয়। এর সবকিছুই ফ্যাশনের জন্য বটে। নিজের লুক বদলে ফেলে একটু অন্য রকম হওয়ার জন্য।

চুলে বিভিন্ন ধরনের রং করতে পারেন। আপনার গায়ের রং যদি শ্যামলা হয়, তাহলে চুলে বাদামি রং করলে ভালো মানাবে। যাঁদের গায়ের রং ফরসা, তাঁদের বাদামি রং চুলে ভালো মানায়। উজ্জ্বল শ্যামলা, ফরসা ত্বকের সঙ্গে বেশ ভালো মানায় বার্গান্ডি রঙের চুল। বাদামি রং যেমন যেকোনো স্কিনটোনের সঙ্গে মানিয়ে যায়, বার্গান্ডিও ঠিক তা-ই। এটি চোখধাঁধানো রং নয়। তবে আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে।

অনেকে চুলে সোনালি রং করেন। সোনালি রং ফরসা ত্বকের সঙ্গে ভালো মানায়। শ্যামবর্ণের নারীদের চুলে এ রং না করাই ভালো। যাঁরা প্রাকৃতিকভাবে চুল রং করতে চান, তাঁরা ভরসা করতে পারেন হেনা, কফি বা চায়ের ওপর। অথবা এই উপাদানগুলোর নির্যাসে তৈরি হয় এমন হেয়ার কালার বেছে নিতে পারেন।

বাজারে অনেক ধরনের হেয়ার কালার ব্র্যান্ড আছে। প্রশ্ন হলো কীভাবে চুল রং করবেন? পারলারে তো বটেই, চাইলে চুলে রং করতে পারবেন ঘরে বসেও।

যা করবেন

চুল ধুয়ে নিন
রং করার আগে চুল ভালো করে ধুয়ে নিতে হবে। অন্তত ২৪-৪৮ ঘণ্টা আগে চুলে শ্যাম্পু করে নেবেন। ময়লা চুলে সঠিক রং আসবে না। রং করার আগে চুল ধুলেও কন্ডিশনিং করবেন না। কন্ডিশনার চুলের স্বাভাবিক তেল দূর করে দেয়। এতে রং ভালো হয় না।

জট ছাড়িয়ে নিন
চুল রং করার আগে চুল আঁচড়ে নিতে হবে। চুলে জট থাকলে তা ছাড়িয়ে নিতে হবে। নয়তো সব চুলে রং হবে না। কোথাও কালো, কোথাও ভিন্ন রং থেকে যাবে।

প্যাকেটের নির্দেশনা দেখুন
রঙের প্যাকেটে দুটি স্যাশে থাকে। হেয়ার কালার প্যাকে দেওয়া নির্দেশনা অনুযায়ী স্যাশে দুটি থেকে উপাদান নিয়ে ভালো করে মিশিয়ে নিন। অবশ্যই ব্রাশ দিয়ে মেশাবেন।

যেভাবে চুল রং করবেন

  • চুল রং করার আগে গলা ও ঘাড় তোয়ালে দিয়ে ঢেকে নিন। কপাল ও মাথার চুলের আশপাশে তেল বা ভ্যাসলিন লাগিয়ে নিন, যেন সেখানে রং লেগে না যায়।
  • চুলগুলো কয়েকটি অংশে ভাগ করুন। এবার ব্রাশ দিয়ে চুলগুলো রং করুন।
  • এবার প্যাকে দেওয়া নির্দেশনা অনুযায়ী চুলে কতক্ষণ রং রাখতে হবে তা দেখুন। যদি কিছু না বলা থাকে তাহলে ২০ মিনিট পর্যন্ত শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন।
  • নির্দিষ্ট সময় পর ভালো করে চুল ধুয়ে নিন। হালকা গরম পানি দিয়ে চুল ধুতে হবে। যতক্ষণ পর্যন্ত রং না ওঠে, ততক্ষণ ধুতে হবে। খেয়াল রাখবেন চুলে যেন রং লেগে না থাকে।
  • রং করার পর চুল কন্ডিশনিং করতে হবে। এতে চুল নরম থাকবে।

স্বল্প বাজেটে স্বাস্থ্যকর খাবার খাওয়ার কয়েকটি উপায় জেনে রাখুন

মার্কিন নারীদের সঙ্গী হিসেবে কে সেরা—নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য

মানুষের বুদ্ধিমত্তা কি গিলে খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবেন যেসব উপায়ে

গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস

আজকের রাশিফল: কিছু লোক ধৈর্যের পরীক্ষা নেবে, পাশের বাসার আন্টি বিয়ে নিয়ে খোঁচা দেবে

ব্যস্ত শিডিউলেও সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে যা করবেন

মে মাসে ঘুরে আসুন নেপালের সেরা ৭ গন্তব্য

ঈদে শাড়ির সঙ্গে কেমন হিল

আজকের রাশিফল: সত্য বলায় ফেসবুকে ব্লক খাবেন, উপদেশ দিলে অপমান জুটবে