হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: আপনার উন্নতি দেখে অনেকের জ্বলবে, চ্যাট হিস্ট্রি সাবধানে রাখুন

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ মনে হবে আপনিই পৃথিবীর কেন্দ্রবিন্দু এবং বাকি সবাই আপনার প্রজা। অফিসে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে। তবে সাবধান, এই ‘বস’ ভাবটা বাড়িতে দেখাতে গেলে উল্টো বিপত্তি ঘটতে পারে। সঙ্গী হয়তো আপনার এই আধিপত্য বিস্তার মেনে নেবে না। নতুন বিনিয়োগের জন্য দিনটি ভালো, তবে পার্টনারের কথা কানে তুলুন। মায়ের শরীরের দিকে খেয়াল রাখুন, ঝগড়া এড়িয়ে চলুন। অফিসের রাগ বাড়িতে ঝাড়বেন না।

বৃষ

কর্মক্ষেত্রে আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন। পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। তবে সমস্যা হলো আপনার পকেট নিয়ে। বন্ধুদের আড্ডায় আজ বিল মেটানোর দায়িত্ব আপনার ওপর আসতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা চলে, তবে আজ চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। সঙ্গীকে আজ দামি উপহার না দিয়ে স্রেফ সময় দিন, কাজ হবে। অতিরিক্ত ভাজাপোড়া খেয়ে পেটের বারোটা বাজাবেন না। মানিব্যাগটা আজ বাড়িতেই রেখে বের হন!

মিথুন

আপনার বুদ্ধি আজ বিদ্যুতের মতো খেলবে। কিন্তু সমস্যা হলো, সেই বুদ্ধি দিয়ে আপনি অফিসের প্রজেক্ট শেষ করবেন নাকি ফেসবুকের কমেন্ট যুদ্ধে পাড়ার মাস্তানকে হারাবেন, তা ঠিক করতে পারবেন না। রাজনীতিতে আগ্রহ থাকলে আজ পাড়ার মোড়ে বড় ভাষণ দিতে পারেন, লোকজন অন্তত হাততালি দেবে। পড়ার টেবিলে মন বসানো আজ চ্যালেঞ্জিং হতে পারে। হুটহাট শেয়ারবাজারে টাকা ঢালবেন না। ফোনের চার্জ শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ কলটি সেরে নিন।

কর্কট

বেশ কয়েক দিন ধরে হাড়ভাঙা খাটুনি খাটছেন, কিন্তু ফল পাচ্ছেন না বলে মনে হচ্ছে। ধৈর্য ধরুন, গ্রহের ফেরে আজ একটু দেরি হতে পারে। বিরক্তি বা রাগ আজ অন্যের ওপর ঝাড়লে হিতে বিপরীত হবে। ব্যবসায় কোনো বড় ডিল হওয়ার কথা থাকলে শেষ মুহূর্তে একটু বাধা আসতে পারে। আজ একটু একা সময় কাটান বা গান শুনুন। বিচ্ছেদের চিন্তা মাথায় আনবেন না, ওটা স্রেফ গ্রহের দোষ!

সিংহ

আপনি জন্মগত নেতা, আর আজ আপনার সেই রূপ ফুটে উঠবে। বন্ধুরা আজ আপনার শরণাপন্ন হবে। তবে ভেতরের সেই ‘সিংহের গর্জন’ আজ একটু নিয়ন্ত্রণে রাখুন। কেউ তেল দিলে অতিরিক্ত গলে যাবেন না। কারণ, সেই তেলের পেছনে হয়তো হাজার টাকার ধারের আবদার লুকিয়ে আছে। সৃজনশীল কাজে আজ অভাবনীয় সাফল্য পাবেন। পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন, সোজা হয়ে বসুন।

কন্যা

সবকিছু নিখুঁত করতে পছন্দ করেন, আর আজ সেই বাতিক আরও বাড়বে। অফিসের ফাইল থেকে শুরু করে বাড়ির আলমারি—সব ঝকঝকে করে ফেলবেন। তবে মনে রাখবেন, মানুষের মনের ধুলা ঝাড়া কিন্তু ঝাড়ু দিয়ে হয় না। প্রেমে রোমান্স আছে, কিন্তু সঙ্গীর ছোট ভুল ধরতে যাবেন না। কেনাকাটায় আজ একটু সংযমী হোন। অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য বন্ধু হারাতে পারেন।

তুলা

চন্দ্র আজ আপনার রাশিতেই আড্ডা দিচ্ছেন। আপনি আজ সব আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনার সাজপোশাক আজ সবার নজর কাড়বে। ছোটখাটো উপহার পাওয়ার যোগ আছে, হয়তো পুরোনো কোনো বন্ধু কফি খাওয়াবে। তবে আর্থিক ভারসাম্যের দিকে খেয়াল রাখুন, নয়তো মাসের শেষে আপনাকে বাতাস খেয়ে বেঁচে থাকতে হবে। বিয়ের কথা চললে আজ আলোচনা এগোতে পারে।

বৃশ্চিক

মঙ্গল আর চন্দ্রের প্রভাবে আপনি আজ নিজেকে সুপারম্যান মনে করবেন। যেকোনো কঠিন কাজ আজ তুড়ি মেরে করে ফেলবেন। তবে সাবধান, অতিরিক্ত আত্মবিশ্বাসে সিঁড়ি দিয়ে নামার সময় বা রাস্তা পার হওয়ার সময় ফোন টিপবেন না, হোঁচট খাওয়ার প্রবল সম্ভাবনা! আপনার উন্নতি দেখে অনেকের জ্বলবে, তাদের স্রেফ একটা হাসি উপহার দিন। পাওনা টাকা আদায়ের জন্য চাপ দিন।

ধনু

আজ আপনার পুরো নজর থাকবে অর্থের দিকে। কোথাও বিনিয়োগ করা থাকলে সেখান থেকে লাভের মুখ দেখতে পারেন। সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি দারুণ। তবে পকেটে টাকা এলেই বিরিয়ানির দোকানে ছুটবেন না, ভবিষ্যতের জন্য কিছু জমানোর চিন্তা করুন। আজ দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। আজ কাউকে টাকা ধার দেবেন না।

মকর

কাজের চাপে আজ আপনার অবস্থা নাজেহাল হতে পারে। বসের ঝাড়ি খাওয়ার সম্ভাবনা থাকলেও দিন শেষে আপনার পারফরম্যান্সই কথা বলবে। প্রেমের ক্ষেত্রে দিনটি একটু নাজুক। আপনার সঙ্গী আজ গোয়েন্দাগিরি করতে পারে বা ফোনের পাসওয়ার্ড চাইতে পারে, তাই চ্যাট হিস্ট্রি সাবধানে রাখুন! চোখ ও মাথা ব্যথার যোগ আছে।

কুম্ভ

আজ আপনার ওপর শনির কৃপাদৃষ্টি (বা বক্রদৃষ্টি) একটু বেশি। মানসিক দুশ্চিন্তা হতে পারে। নিজেকে শান্ত রাখতে গান শুনুন বা মেডিটেশন করুন। ভ্রমণে যাওয়ার প্ল্যান থাকলে ট্রেনের টিকিট বা বাসের সিট চেক করে নিন, গন্ডগোল হতে পারে। মানুষের সঙ্গে কথা বলার সময় শব্দ চয়নে সাবধান। রাস্তার কুকুর বা বিড়ালকে আজ না চটানোই ভালো।

মীন

ব্যবসায়িক কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা আছে, যা আপনার জন্য ইতিবাচক। আজ খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। সামান্য কথাতেও চোখে পানি আসতে পারে। মনে রাখবেন, পৃথিবীটা আপনার মতো নরম মনের মানুষের জন্য একটু কঠিন। কাঁদলে আজ শুধু বালিশই ভিজবে, কাজ হবে না। বড়দের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন।

রিলস আর নোটিফিকেশনের যুগে গতি ধীর করুন

ভিন্ন স্বাদের আচারি রুই

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড

নিজের ও অন্যের ব্যক্তিত্ব চিনুন এ ৯ বৈশিষ্ট্যে

প্রিয়জনকে প্রেম নিবেদনের সময় যেসব বিষয় এড়িয়ে চলবেন

প্রেম নিবেদনের দিনে কেমন হবে প্রণয়িনীর পোশাক

এশিয়ার শীর্ষ ধনী নারীর তালিকায় আধিপত্য চীন-ভারতের

যে রেস্তোরাঁয় কাজ পান শুধু ৭৫ বছরের ঊর্ধ্বে মানুষ

একটি গোলাপ দিয়েই ছড়িয়ে দিন ভালোবাসা

আজকের রাশিফল: বিয়ের ফুল ফুটবে, অর্থভাগ্যও তুঙ্গে