হোম > জীবনধারা > রেসিপি

জলপাইয়ের শুকনো মিষ্টি আচার

ফিচার ডেস্ক  

জলপাইয়ের মিষ্টি আচার তো অনেকে খেয়েছেন। এই আচার অনেক দিন সংরক্ষণ করতে হলে সিরকা ব্যবহার করা হয়। সিরকা ছাড়াও কিন্তু জলপাইয়ের মিষ্টি আচার অনেক দিন সংরক্ষণ করা সম্ভব। এর জন্য এমনভাবে আচার তৈরি করতে হবে, যাতে আচারে কোনো পানি না থাকে এবং আচার একেবারে শুকনো শুকনো হয়। আপনাদের জন্য জলপাইয়ের শুকনো মিষ্টি আচারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা। এই আচার তৈরিতে কোনো ধরনের সিরকা ব্যবহার করা হয়নি।

উপকরণ

জলপাই ১ কেজি, সরিষার তেল আধা কাপ, চিনি এক কাপ, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ১০টি (আধা ভাঙা), পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন ২ চা-চামচ, আস্ত মৌরি ১ চা-চামচ, তেজপাতা ২টি।

প্রণালি

জলপাই সেদ্ধ করে পানি ফেলে ভালোভাবে চটকে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে এতে আস্ত পাঁচফোড়ন ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন কড়াইয়ে লেগে না যায়। সবশেষে মৌরি ও আস্ত পাঁচফোড়ন দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। এই মিষ্টি আচারে সিরকা দেওয়ার প্রয়োজন হয় না। কারণ, এতে বেশি চিনি দেওয়া থাকে এবং আচারটা শুকনো হয়ে থাকে। ফলে আচার সহজে নষ্ট হয় না।

আর্টেমিস ২ মিশনের ১০ দিনের যাত্রায় যা করবেন মহাকাশচারীরা

বিষণ্নতায় ভুগলে ওজন কমানো কঠিন হয় যেসব কারণে

আজকের রাশিফল: পৃথিবীটা একটু ত্যাড়া—তাই বলে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই

তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

চৈত্র মাসে যেভাবে ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন

হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন, যেসব খাওয়াবেন না

ঘর গোছানোর ভাইরাল ১২-১২-১২ নিয়ম কি আসলেই কার্যকর

ত্বকের যত্নে ডাবল নাকি ট্রিপল ক্লিনজিং করবেন?

আজকের রাশিফল: আর সাসপেন্স নেওয়া যাচ্ছে না—প্রপোজালটা করেই ফেলুন

‘কিল সুইচ’ দিয়ে কি এআই নিয়ন্ত্রণ সম্ভব? বিজ্ঞানীরা যা বলছেন