হোম > জীবনধারা

এক মৌসুমে তৃতীয় সামিট

ভ্রমণ ডেস্ক

এক মৌসুমে তিনবার মাউন্ট এভারেস্টে আরোহণ করে রেকর্ড করেছেন নেপালের নাগরিক পূর্ণিমা শ্রেষ্ঠা। তিনবার আরোহণ করতে তিনি সময় নিয়েছেন ১৩ দিন।

পূর্ণিমা এই মৌসুমে ফুরা টেম্বা শেরপার সঙ্গে প্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ১২ মে। ১৯ মে পাসাং শেরপার সঙ্গে দ্বিতীয়বার এবং ২৫ মে ভোর ৫টা ৫০ মিনিটে তিনি তৃতীয়বারের মতো এভারেস্টের চূড়ায় আরোহণ করেন কারমা গ্যালজেন শেরপার সঙ্গে।

পূর্ণিমা শ্রেষ্ঠার ৮ হাজার মিটার পর্বতচূড়া আরোহণের রেকর্ড চিত্তাকর্ষক। তিনি মানসলু সামিট করেছেন দুবার এবং মাউন্ট এভারেস্ট চারবার। এ ছাড়া সামিট করেছেন অন্নপূর্ণা-১, ধলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু ও কেটু। পূর্ণিমা শ্রেষ্ঠা পেশাগত জীবনে একজন ফটোসাংবাদিক।

সূত্র: দ্য হিন্দু

জেনে নিন, ঘরে আইল্যাশ এক্সটেনশন তোলার সহজ উপায়

বিশ্বসেরা অলিভ অয়েল তৈরি হয় ইতালির যে গ্রামে

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক

আজকের রাশিফল: হঠাৎ ফোনকলে থ মেরে যাবেন, হুটহাট প্রেম এড়িয়ে পয়সা বাঁচান

সমুদ্রের তলদেশে প্রাচীনতম জাহাজের সন্ধান, কী আছে এতে

পূজায় মণ্ডপে ঘুরতে পায়ের যত্ন নিন

ষষ্ঠীতে মিনিমাল লুকেই স্নিগ্ধ থাকুন

আজকের রাশিফল: গৃহশান্তির জন্য বিড়াল হোন, পাওনাদার দেখলে মুচকি হেসে সটকে পড়ুন

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

এক জোড়া পরিচ্ছন্ন হাতই সংক্রামক রোগের বিরুদ্ধে সেরা ঢাল​