হোম > জীবনধারা > ফ্যাশন

এবারের ঈদের আয়োজনে ফ্যাশন ব্র‍্যান্ডগুলো যেমন পোশাক এনেছে

ফিচার ডেস্ক, ঢাকা 

গরমে স্বস্তি পেতে এবার হালকা রঙের পোশাকেরও দেখা মিলছে ফ্যাশন হাউসগুলোতে। ছবি সৌজন্য: কে ক্র‍্যাফট

মুসলিমদের ধর্মীয় উৎসব হিসেবে ঈদুল ফিতরের আয়োজনের ব্যাপ্তি থাকে বিরাট। সবকিছুর মতো এই উৎসবে ফ্যাশন খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে। উৎসব মানেই উজ্জ্বল রঙের সমাহার। তবে গরমে স্বস্তি পেতে এবার হালকা রঙের পোশাকেরও দেখা মিলছে ফ্যাশন হাউসগুলোতে। ধীরে ধীরে জমে উঠছে শপিং মল ও ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে দেশের সবগুলো ফ্যাশন ব্র্যান্ড।

নারীদের পোশাক

ঈদ উপলক্ষে নারীদের জন্য এথনিক, ট্র্যাডিশনাল ও ফিউশনের পাশাপাশি সমকালীন ট্রেন্ড অনুসারে বিভিন্ন ধরনের শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, কাফতান, টপস, ফতুয়া ইত্যাদি পোশাকের দেখা পাওয়া যাচ্ছে প্রায় সব ফ্যাশন হাউসে।

সালোয়ার-কামিজের প্যাটার্নে কাটিংয়ে ভিন্নতা আনার চেষ্টা করেছে মোটামুটি সব ব্র্যান্ড। পোশাকে অনেক রঙের সমাহার যেমন আছে, তেমনি ম্যাচিং ডিজাইনও আছে। লিনেন কটন কাপড়ের উজ্জ্বল রঙের টপসগুলোতে ডিজাইন ও প্যাটার্নও সবার নজর কাড়ছে।

ঈদে ফ্যাশন মার্কেট পরীক্ষা-নিরীক্ষার এক বিশাল জায়গা। প্রতিবছরই শাড়িতে কিছু পরিবর্তন দেখা যায়। শাড়ি বেশ আগেই তার চিরচেনা গণ্ডির খোলস ছেড়েছে বিশেষত নকশার ক্ষেত্রে। কাঁথা স্টিচ, মোগল, ট্র্যাডিশনাল, কাশ্মীরি, ইজনিক, ফ্লোরাল, ট্রাইবাল, জামদানি, টার্কিশ আর্ট, ইসলামিক, ইজিপ্সিয়ান, গ্রিক, ওরিয়েন্টাল, বিউটি অব রাগস এবং মিক্সড মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের বিভিন্ন সিরিজসহ অন্যান্য পোশাক। মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারজুবি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে দেশের সবগুলো ফ্যাশন ব্র্যান্ড। ছবি সৌজন্য: সারা লাইফস্টাইল

ঈদ উপলক্ষে রঙ বাংলাদেশ, সারা লাইফস্টাইল, কে ক্র‍্যাফটসহ বেশ কিছু ফ্যাশন হাউস এনেছে দেশীয় ঘরানার ফিউশন পোশাক। শাড়ি, কুর্তি, কামিজ, কাফতান, সিঙ্গেল কামিজ ও টপসে বিভিন্ন ট্রেন্ডি প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে। তরুণীদের কুর্তি ও সালোয়ার-কামিজে পশ্চিমা ও সাবকন্টিনেন্ট ট্রেন্ড অনুযায়ী ফিউশন রাখা হয়েছে। নকশায় ব্যবহার করা হয়েছে অরনামেন্টাল বিডস, মোগল শৈলী, মিনিয়েচার, উইভিং মোটিফের অনুপ্রেরণা, কলকা আর্ট, জামদানি, ফ্লোরাল মোটিফ ইত্যাদি। কোনো কোনো প্রতিষ্ঠান নারীদের জন্য শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি নিয়ে এসেছে। আবার কোনো কোনো ফ্যাশন হাউস পোশাক তৈরি করেছে কোনো একটি বিষয়কে থিম হিসেবে ধরে। যেমন রঙ বাংলাদেশ তাদের পোশাকের নকশা করেছে ট্রাক আর্টকে কেন্দ্র করে। ফলে হাউসটি পোশাকের জন্য বেছে নিয়েছে উজ্জ্বল রং।

কাপড় ও রং

নারীদের পোশাক তৈরির কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে কটন, ডিজাইনড কটন, হ্যান্ডলুম কটন, টু-টোন, লিনেন, জর্জেট, ক্রেপ জর্জেট, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, টিস্যু, সাটিন ইত্যাদি। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রেড, কপার, ক্রিমসন রেড, সিলভার, ব্রাউন, পিচ, পিংক, কোরাল পিংক, পার্ল হোয়াইট, টেন, পার্ল, ওক ব্রাউন, ব্ল্যাক, নেভি, হোয়াইট, অলিভ গ্রিন, মাস্টারড, অ্যাকুয়া, স্কাইসহ আরও নানান রং।

সিল্ক, এন্ডি-কটন, লিনেন-কটন, ভয়েল কটন, তাঁত-কটন ও উইভিং ডিজাইনের কাপড়ের পাঞ্জাবি তৈরি হচ্ছে এবার। ছবি সৌজন্য: রঙ বাংলাদেশ

ছেলেদের পোশাক

ছেলেদের ঈদ পোশাকে হালকা ও গাঢ় রং প্রাধান্য পেয়েছে বরাবরের মতো। কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবি থাকছে এই আয়োজনে। এ ছাড়া পাওয়া যাবে বিভিন্ন ডিজাইনের কাবলি, কটি, শার্ট, পোলো শার্ট, ডেনিম, টি-শার্ট ইত্যাদি।

পোশাকের ব্র্যান্ড ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার মাহফুজ আহম্মেদ বলেন, ‘প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন ডিজাইন নিয়ে কাজ করতে। শুধু মুনাফা নয়, কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য।’

কাপড় ও নকশা

সিল্ক, এন্ডি-কটন, লিনেন-কটন, ভয়েল কটন, তাঁত-কটন ও উইভিং ডিজাইনের কাপড়ের পাঞ্জাবি তৈরি হচ্ছে এবার। নকশায় থাকছে এমব্রয়ডারি, কারচুপি, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বিভিন্ন ধরনের কাজ।

ছোটদের পোশাক

শিশুদের জন্য ট্র্যাডিশনাল ডিজাইন ও মোটিফের পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউস ও ব্র্যান্ডগুলো। থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট, টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ইত্যাদি আছে এবারের ঈদ আয়োজনে।

দরদাম

ঈদের বাজারে যেকোনো বয়সের নারী, পুরুষ ও শিশুদের পোশাকের দাম ফ্যাশন হাউস ও ব্র্যান্ডভেদে ভিন্ন হয়। বিভিন্ন ধরনের শাড়ি ২-৮ হাজার টাকা, সালোয়ার কামিজ ৩-৮ হাজার টাকা, কুর্তি/টপস ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। ছেলেদের পাঞ্জাবি ১ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে কেনা পাবে। মেয়ে শিশুদের পোশাক সালোয়ার কামিজ ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা, টপস/ফ্রক ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা; ছেলে শিশুদের পোশাক পাঞ্জাবি ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা, শার্ট ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্য়ে পাওয়া যাবে।

ইফতারের দাওয়াতে পরিপাটি সাজ

আজকের রাশিফল: অর্থভাগ্য বেশ ভালো, অফিসের বসকে ‘জান’ ডাকলে বিপদ

ইফতারে মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা নিয়ন্ত্রণ করবেন যেভাবে

মিসিং ডে: কেন ও কীভাবে পালন করবেন

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

আজকের রাশিফল: প্রেমে জোয়ার আসবে, আলসেমির কারণে অনেক কিছুই হাতছাড়া হবে

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

রমজানে পোশাকে থাকুক আভিজাত্য, স্বাচ্ছন্দ্য ও আধুনিকতা

একুশের পোশাকে বর্ণমালার নকশা ও আধুনিকতা

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি