হোম > জীবনধারা

গরুর নেহারি

তানিয়া ফেরদৌস

গরুর নেহারির আধুনিক রূপের জন্ম হয়েছে আঠারো শতকে হায়দরাবাদ বা পুরোনো দিল্লিতে বলে ধারণা করা হয়। মোগল আমলে এর রেসিপিতে কিছু পরিবর্তন হয়। এটি সাধারণত সকালের নাশতায় খাওয়া হয়।

অল্প মাংসসহ গরুর পায়ের বড় হাড় ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বড় হাঁড়িতে খুব সামান্য তেল ও ঘি মিশিয়ে নিয়ে তাতে হাড়গুলো ভেজে নিতে হবে। এরপর আদা, রসুনবাটা, ছোট শুকনা আদা, আস্ত গোলমরিচ, আস্ত গরম মসলা (দারুচিনি, এলাচি, তেজপাতা), লবণ দিয়ে নেড়ে নিন। গরম পানিতে হাঁড়ি প্রায় পূর্ণ করে ফুটে উঠলে ঢেকে ঢিমে আঁচে ছয় থেকে আট ঘণ্টা ধরে চুলায় আস্তে আস্তে জ্বাল দিতে হবে।

সাধারণত সারা রাত চুলায় রেখে সকালে খাওয়া হয় এই নেহারি। আঠালো সুন্দর ঝোল হবে, সুঘ্রাণ বের হবে। এবার বেশি করে পেঁয়াজকুচি বেরেস্তা করে বাগাড় দিয়ে নিলেই তৈরি ঢাকাই নেহারি। পরিবেশনের জন্য লেবু, পুদিনা পাতাকুচি, কাঁচা পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি দিতে হয় বেশি করে। তন্দুর রুটি বা রুমালি রুটি দিয়ে খাওয়া হয়। খাশির পায়া দিয়ে একই প্রক্রিয়ায় নেহারি রান্না করা যায়।

বিশ্বসেরা অলিভ অয়েল তৈরি হয় ইতালির যে গ্রামে

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক

আজকের রাশিফল: হঠাৎ ফোনকলে থ মেরে যাবেন, হুটহাট প্রেম এড়িয়ে পয়সা বাঁচান

সমুদ্রের তলদেশে প্রাচীনতম জাহাজের সন্ধান, কী আছে এতে

পূজায় মণ্ডপে ঘুরতে পায়ের যত্ন নিন

ষষ্ঠীতে মিনিমাল লুকেই স্নিগ্ধ থাকুন

আজকের রাশিফল: গৃহশান্তির জন্য বিড়াল হোন, পাওনাদার দেখলে মুচকি হেসে সটকে পড়ুন

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

এক জোড়া পরিচ্ছন্ন হাতই সংক্রামক রোগের বিরুদ্ধে সেরা ঢাল​

মাটির দেয়ালে সাঁওতাল জীবনের গল্প