হোম > জীবনধারা

কাল পয়লা ফাল্গুন, স্বাগত জানাতে নানা আয়োজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এক দিন আগেই আজ রাজধানীর শাহবাগে ফুল কিনতে আসেন অনেকেই। ছবি: জাহিদুল ইসলাম

আগামীকাল শনিবার পয়লা ফাল্গুন। প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে আসছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে গজাবে নতুন পাতা, আসবে ফুলের মুকুল। কোকিলের সুমধুর ডাকের সঙ্গে বাতাসে ভেসে বেড়াবে মিষ্টি ফুলের ঘ্রাণ।

বসন্ত শুধু প্রকৃতিতেই নয়, মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। এবারও বাংলা পঞ্জিকা অনুযায়ী ঋতুরাজকে বরণ করতে বসন্ত উৎসব করবে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ। ফাল্গুনের প্রথম দিন বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় বসন্ত উৎসব মিশে যাবে ভালোবাসার রঙে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসব হলেও এবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ।

বসন্তবরণে সাজতে রাজধানীর শাহবাগ থেকে ফুল কেনেন নারীরা। ছবি: আজকের পত্রিকা

কাল সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। নৃত্য, একক ও দলীয় সংগীত, শিশু-কিশোর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী ও আবির বিনিময় পর্বও থাকবে উৎসবে।

এ ছাড়া উৎসবে দলীয় সংগীতে অংশ নেবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, পঞ্চভাস্কর, বুলবুল ললিতকলা একাডেমি, সুরতীর্থ ও কেন্দ্রীয় খেলাঘর আসর। একক ও দলীয় নৃত্য ছাড়াও আবৃত্তি পর্বও থাকবে।

১৯৯১ সালে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ফাল্গুনের প্রথম দিনে বসন্তবরণ উৎসব হিসেবে উদ্‌যাপন করে। ঐতিহাসিক দিবসগুলোকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতে ২০১৯ সালে বাংলা বর্ষপঞ্জি পরিবর্তন করে সরকার। ২০২০ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুনে বসন্ত উৎসব উদ্‌যাপন করা হচ্ছে।

অতিরিক্ত গরমে ত্বকে ব্রণ উঠছে? সমস্যা সমাধানে যা করতে পারেন

আজকের রাশিফল: তেলের পাম্পে মিটার দেখে হার্ট অ্যাটাকের শঙ্কা, দাঁত কেলিয়ে হাসুন

উচ্ছের দারুণ পদ

এই গরমেও সারা দিন তরতাজা থাকতে চান? এভাবে ত্বকের যত্ন নিন

সঠিক নিয়ম জানলে ভাত খেয়েও ঝরবে ওজন

জাফরানি মাটন

এই গরমে সতেজতা আর আত্মবিশ্বাস দেবে সুগন্ধি

আজকের রাশিফল: মনের মেমোরি খালি করার আগে ফোনেরটা খালি করুন, নয়তো ধরা খাবেন

সকালের নাশতায় কমলা নাকি কলা—কোনটি দেবে অফুরন্ত শক্তি?

অকালে বয়সের ছাপ পড়ছে চেহারায় কিংবা খিটখিটে হচ্ছে মেজাজ? জেনে নিন কারণ