হোম > জীবনধারা

ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস

রিক্তা রিচি, ঢাকা

খুলেছে স্কুল। অনেক অনেক বই পড়তে আর বাড়ির কাজ করতে হচ্ছে এখন। একই সঙ্গে থাকতে হবে তরতাজা, চনমনে। করতে হবে আনন্দ। পড়ার ফাঁকে খুঁজে নিতে হবে একটু স্বস্তি। সে জন্যই তোমাদের পরিচিত হতে হবে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সের সঙ্গে।

তারা দুজনও তোমাদের মতো স্কুলে পড়ে। তাদেরও পড়াশোনার অনেক চাপ। তাদের স্কুলের প্রিন্সিপাল আবার খুব বদমেজাজি। শিক্ষার্থীদের অনেক চাপ দেন তিনি। হাসি-ঠাট্টা একেবারেই পছন্দ করেন না। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স খুব গম্ভীর হয়ে পড়তে চায় না। তারা চায় আনন্দঘন পরিবেশ। তাদের কাজ হলো কমিক লেখা। এভাবে তারা দুই বন্ধু সুপার হিরো চরিত্র ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ বানিয়ে ফেলে।

দুষ্টুমি করার কারণে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সকে আলাদা করে দেন প্রিন্সিপাল। দুজনের শিফট পরিবর্তন করে দেন। একদিন জর্জ প্রিন্সিপালকে একটি আংটির মাধ্যমে সম্মোহিত করে ফেলে।

সে যা আদেশ করে তা-ই করেন তিনি। জর্জের আদেশে প্রিন্সিপাল হয়ে যান ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’। এদিকে স্কুলে আরেকজন শিক্ষক আসেন। তিনি হাসিমুক্ত পৃথিবী বানাতে চান। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স সেই শিক্ষকের পরিকল্পনা ধ্বংস করে দেয়। তারা খারাপ মানুষকে পরাজিত করে পৃথিবীতে হাসি টিকিয়ে রাখে। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করে। এতক্ষণ বলছিলাম ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস: দ্য ফার্স্ট এপিক মুভি’ নামের খুব হাসির একটি ছবির কথা। এটি অ্যানিমেশন ছবি। যুক্তরাষ্ট্রের শিশুসাহিত্যিক ড্যাভ পিলকির লেখা শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এটি। ৮৯ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন ডেভিস সোরেন।

আজকের রাশিফল: হঠাৎ ফোনকলে থ মেরে যাবেন, হুটহাট প্রেম এড়িয়ে পয়সা বাঁচান

সমুদ্রের তলদেশে প্রাচীনতম জাহাজের সন্ধান, কী আছে এতে

পূজায় মণ্ডপে ঘুরতে পায়ের যত্ন নিন

ষষ্ঠীতে মিনিমাল লুকেই স্নিগ্ধ থাকুন

আজকের রাশিফল: গৃহশান্তির জন্য বিড়াল হোন, পাওনাদার দেখলে মুচকি হেসে সটকে পড়ুন

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

এক জোড়া পরিচ্ছন্ন হাতই সংক্রামক রোগের বিরুদ্ধে সেরা ঢাল​

মাটির দেয়ালে সাঁওতাল জীবনের গল্প

ঘুমেরও আছে দেশভেদে আলাদা রীতি

ঘুরে আসুন সিলেট