হোম > চাকরি > বেসরকারি

স্কয়ার গ্রুপে চাকরি, রয়েছে বিদেশ ভ্রমণসহ নানা সুবিধা

চাকরি ডেস্ক 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির অ্যাগ্রোভেট বিভাগে ‘সেলস প্রমোশন অফিসার’ পদে কর্মী নেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: অ্যাগ্রোভেট।

পদের নাম: সেলস প্রমোশন অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে) পাস।

অভিজ্ঞতা: উল্লেখ নেই।

চাকরি: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, মুনাফার অংশ ও পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।