হোম > চাকরি > বেসরকারি

এসিআইতে চাকরির সুযোগ, মুনাফার অংশসহ আকর্ষণীয় সব সুবিধা

চাকরি ডেস্ক 

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট রিকভারি–এসিআই অ্যানিমেল হেলথ বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: ক্রেডিট রিকভারি–এসিআই অ্যানিমেল হেলথ।

পদের নাম: এক্সিকিউটিভ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি/বিএসএস ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

বয়সসীমা: ২৫–৩৩ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মস্থল: যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস, আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম