হোম > চাকরি > বেসরকারি

কর্মী নেবে এসিআই, আবেদন অনলাইনে

চাকরি ডেস্ক 

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বাল্ক কমোডিটিজ বিভাগে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে; চলবে ৯ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

বিভাগ: বাল্ক কমোডিটিজ।

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: কমপক্ষে ২৮ বছর।

কর্মস্থল: রংপুর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৯ অক্টোবর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।