হোম > চাকরি > বেসরকারি

এসইও এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা

চাকরি ডেস্ক 

আজকের পত্রিকায় এসইও এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থীকে আজকের পত্রিকার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন পারফরম্যান্স উন্নয়ন, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি এবং নিউজ কনটেন্টের এসইও কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা

পদের নাম: এসইও এক্সিকিউটিভ

বিভাগ: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া

কর্মস্থল: বনশ্রী, ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল, ওয়েব মিডিয়া কিংবা ব্লগ-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

মূল দায়িত্ব ও কর্তব্য

  • ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, কী-ওয়ার্ড র‍্যাঙ্কিং, ক্লিক-থ্রু রেট (CTR) ও সার্চ ভিজিবিলিটি বাড়াতে কাজ করা।
  • ওয়েবসাইটের ক্রলিং, ইনডেক্সিং, সাইটম্যাপ, robots.txt, ক্যানোনিক্যাল ও রিডাইরেকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণ ও উন্নয়ন করা।
  • নিউজ কনটেন্ট অপটিমাইজ করা।
  • নিয়মিত SERP ও প্রতিযোগী বিশ্লেষণ করে নতুন কনটেন্ট ও র‍্যাঙ্কিংয়ের সুযোগ তৈরি করা।
  • প্রাসঙ্গিক কনটেন্টের মধ্যে ইন্টারনাল লিংকিং তৈরি করা।
  • Google Analytics ও Google Search Console-এর তথ্য বিশ্লেষণ করে এসইও পারফরম্যান্স পর্যালোচনা এবং মাসিক প্রতিবেদন তৈরি করা।

অতিরিক্ত যোগ্যতা

  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা।
  • কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক জ্ঞান।
  • Google Analytics, Google Search Console ও Google Trends ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা।
  • Ahrefs, Semrush ও Screaming Frog SEO Tools ব্যবহারে অভিজ্ঞতা।
  • নতুন এসইও কৌশল ও প্রযুক্তি শেখার এবং তা কার্যকরভাবে প্রয়োগ করার আগ্রহ।
  • অন-পেজ অপটিমাইজেশনে দক্ষতা।
  • এসইও বিষয়ে প্রাতিষ্ঠানিক কোর্স বা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) career@ajkerpatrika.com ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে এসইও এক্সিকিউটিভ উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬।