হোম > চাকরি > বেসরকারি

এসএমসি নিয়োগ দিচ্ছে, রয়েছে বৈশাখী ভাতাসহ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

চাকরি ডেস্ক 

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস।

পদের নাম: ম্যানেজার।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, এমবিএ অগ্রাধিকারযোগ্য।

অভিজ্ঞতা: ৮–১০ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: গাড়ির খরচ ভাতা, বার্ষিক কর্মদক্ষতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কোম্পানির লভ্যাংশের অংশ, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসা সুবিধা, অর্জিত ছুটি নগদায়ন এবং গ্রুপ জীবন বিমা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস।