হোম > চাকরি > বেসরকারি

৩০ জনকে নেবে মিনিস্টার, আবেদন অনলাইনে

চাকরি ডেস্ক 

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘শোরুম ম্যানেজার’ পদে ৩০ জনকে নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: শোরুম ম্যানেজার।

পদসংখ্যা: ৩০টি।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর পাস।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়সসীমা: ২৬–৩৮ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, উৎসব বোনাস দুটি, বার্ষিক বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিক্রয় প্রণোদনা ও কমিশন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১২ ডিসেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস।