আকিজ ডেইরি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: প্রোডাকশন।
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ।
পদসংখ্যা: দুটি।
শিক্ষাগত যোগ্যতা: ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।
অভিজ্ঞতা: ১–৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ২৫–৩২ বছর।
কর্মস্থল: ঢাকা (ধামরাই)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।