বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি ক্যাটাগরিতে মোট ২৩৪ জনকে নেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল) ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস ডিগ্রিধারী হতে হবে। মেকানিক্যাল ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ডিগ্রিধারী হতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়।
বেতন স্কেল: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল) ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস ডিগ্রি। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়।
বেতন স্কেল: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন) ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস স্টাডিজ/ কমার্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস) ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল/ অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস) ডিগ্রিধারী। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়।
বেতন স্কেল: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস) ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/অ্যারোনটিক্যাল (এভিওনিকস) ডিগ্রিধারী।
বেতন স্কেল: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইব্রেরি বিজ্ঞানে স্নাতক। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল:২৬,৫০০–৫৭,৯৫০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইব্রেরি সায়েন্সে স্নাতক। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পাস। অ্যারোস্পেস: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। এভিওনিকস: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা।
৯. পদের নাম ও সংখ্যা: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ১৫৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা।
১০. পদের নাম ও সংখ্যা: প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। প্রিন্টিং মেশিন/ ফটোকপি মেশিন/ডুপ্লিকেটিং মেশিন অপারেটিংয়ের ওপর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা।
১১. পদের নাম ও সংখ্যা: মেডিক্যাল টেকনোলজিস্ট ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মেডিকেল টেকনোলজি (ল্যাব)-এ তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা।
১২. পদের নাম ও সংখ্যা: এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) ৫০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান এইচএসসি পাস। CAAB/EASA Part–147 অনুমোদিত B1.1 (Aircraft Turbine) অথবা B2 (Avionics) কোর্স সফলভাবে সম্পন্ন থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা।
১৩. পদের নাম ও সংখ্যা: জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ৬৬৯ টাকা। ৭ ও ৮ নম্বর পদের আবেদন ফি ৫৫৮ টাকা। ৯ থেকে ১২ নম্বর পদের আবেদন ফি ৩৩৫ টাকা। ১৩ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি