নাবিল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার (কনজিউমার প্রোডাক্টস)।
পদসংখ্যা: তিনটি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস। এমবিএ ইন মার্কেটিং।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ৩৫–৫০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম