ভিভো বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার।
পদসংখ্যা: ১।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: ৮-১৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: ২৫-৪০ বছর।
কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, ওভারটাইম ভাতা, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস ও আবাসন সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬।
সূত্র: বিডিজবস।