বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার, নলেজ ম্যানেজমেন্ট, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ
শিক্ষাগত যোগ্যতা: উন্নয়ন অধ্যয়ন, জনপ্রশাসন, জননীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: নির্ধারিত নয়
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ৪ জুন, ২০২৬ পর্যন্ত।
সূত্র: বিডিজবস ডটকম