হোম > চাকরি > ব্যাংক

৩ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানে প্রোগ্রামার পদে ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত তিনটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার (৯ম গ্রেড)’ পদে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

গত ৩০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে ৩৫ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসিতে ৩১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ১ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সম্পন্ন করবে। ফলাফলের বিস্তারিত তালিকা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে