হোম > চাকরি > ব্যাংক

কর্মী নেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

মধুমতি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘হেড অব কমন সার্ভিসেস ডিভিশন’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড অব কমন সার্ভিসেস কমিশন।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: কমপক্ষে ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।