হোম > চাকরি > ব্যাংক

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। দেশের বেসরকারি খাতে ইসলামি শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি হেড অব এডিসি বিজনেস পদে জনবল নিয়োগ দেবে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড অব এডিসি বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট সেক্টরে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে লিংকে প্রবেশ করতে পারেন।

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম