ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির রেগুলেটরি রিপোর্টিং বিভাগে ‘অফিসার-এমআইএস’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
বিভাগ: রেগুলেটরি রিপোর্টিং (আপ টু ইও)।
পদের নাম: অফিসার-এমআইএস।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: আইন, পরিসংখ্যান, এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে bdjobs.com/h/details/1557366?ln=1 ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম