হোম > চাকরি > সরকারি

ট্রেড মার্কস অধিদপ্তরে ৯ পদের আবেদন শেষ ২৫ মার্চ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। এই নিয়োগে অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ১০ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮‍-৩২ বছরের যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারছেন। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকের ১, ৩ ও ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

নিয়োগের শর্তাবলিতে উল্লেখ করা হয়েছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সময়ে এ-সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা http://dpdt.teletalk.com.bd লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

ম্যানেজার পদে প্রাণ গ্রুপে চাকরি, নিয়োগ দুই জেলায়

সেলস বিভাগে কর্মী নেবে আরএফএল, পদ ২০

এইচআর অফিসিয়ালস নেবে প্রিমিয়ার ব্যাংক, চলছে আবেদন

গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষায় উত্তীর্ণ ১৫৭৫ প্রার্থী

মাদকদ্রব্যের তিন পদের ফল প্রকাশ

আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইডে চাকরি, কর্মস্থল কক্সবাজার

এআইয়ের যুগেও কেন আপনি প্রাসঙ্গিক

নন-ক্যাডারে ৩-৬ গ্রেডে ৪৪ জনের চাকরি

১১ কর্মী নেবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর

কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা