হোম > চাকরি > সরকারি

মৎস্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা ও সহকারী সম্প্রসারণ কর্মকর্তা। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

২০২১ সালে প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর চলতি বছরের ৮ জানুয়ারি এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট জমাদান শুরু হবে ১ এপ্রিল থেকে। চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিটি ডকুমেন্টের ওপর প্রার্থীকে তাঁর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে এবং ডাকযোগে পাঠানো আবেদনপত্র বা কাগজপত্রাদি নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে না পাওয়া গেলে বা জমাদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রকাশিত ফলাফলে গুরুতর ত্রুটির কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

দক্ষিণ কোরিয়ার ব্যাংকে অফিসার পদে চাকরি, কর্মস্থল ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অফিসার ক্যাডেট পদে বিমানবাহিনীতে চাকরি

প্রেম, বিয়ে ও একই সঙ্গে বিজেএস জয়

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে চাকরি

অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ

আরএফএল গ্রুপে ৪০ জনের চাকরির সুযোগ

প্রুফ রিডার নিয়োগ দেবে আজকের পত্রিকা

শিল্প মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার সূচি