হোম > চাকরি

ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর কন্ট্রাকচুয়াল, কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: এইচআর কন্ট্রাকচুয়াল, কন্টাক্ট সেন্টার।

পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (আউটবাউন্ড সেলস টিম)।

পদসংখ্যা: চারটি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর।

চাকরি: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: ২১–৩০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: ২২,০০০ টাকা (মাসিক)।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে bdjobs.com/h/details/1560164?ln=1 ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৭ ডিসেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।