হোম > চাকরি

রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) এবং গার্ড (গ্রেড-২) পদে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী এই দুই পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন।

গার্ড (গ্রেড ২)-এর ৫৩টি শূন্য পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৩১ হাজার ২৮০ জন। আর সহকারী লোকোমোটিভ মাস্টারের (গ্রেড-২) ২৮০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৯ হাজার ১৩৭ জন। 

গত ফেব্রুয়ারিতে গার্ড (গ্রেড ২) পদের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ রেলওয়ে। এ পদে আবেদনের যোগ্যতা ছিল স্নাতক পাস। গার্ড (গ্রেড ২) পদটি ১৪ তম গ্রেডের পদ। এ পদে বেতন ১৪ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

অন্যদিকে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড পদের বিজ্ঞপ্তি আসে গত জানুয়ারিতে। ১৭তম গ্রেডের এ পদে বেতন ৯০০০-২১৮০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি (বিজ্ঞান) /সমমান।

এই দুটো পদেই নিয়োগপ্রাপ্তদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে গ্রেড-১ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এই দুই পদেই লিখিত ও মৌখিক দুই ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে বলে জানা গেছে। 

গত আগস্ট থেকে রেলওয়ের আরও বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এলেও সেগুলোর সূচি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল বাকী বলেন, এই দুই পদে প্রার্থীর সংখ্যা কম বলে আগে এই দুই পদের পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। স্টেশনমাস্টার পদে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী। এ রকম অন্য পদগুলোতেও প্রার্থীর সংখ্যা বেশি থাকায় পরীক্ষা সময় সুযোগ মতো পরে নেওয়া হবে বলে জানান তিনি।

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

৮ কর্মী নেবে ওয়ান ব্যাংক, ২১ বছরেই আবেদনের সুযোগ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

আরএকে সিরামিকসে ১৫ জনের চাকরি, লাগবে না অভিজ্ঞতা

কর্মী নেবে এনসিসি ব্যাংক, নিয়োগ ঢাকায়