হোম > চাকরি

সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। 

পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে গণিত/ফলিত গণিত বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ও ফলিত গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম  প্রথম শ্রেণি বা সিজিপিএ-৪.০০-এর মধ্যে ৩.৫০ অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ-৫.০০-এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদান, গবেষণার অভিজ্ঞতাসহ তিনটি প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: স্থায়ী ১টি, তাৎক্ষণিকভাবে সৃষ্ট শূন্য পদ ১টি

যোগ্যতা: গণিত/ফলিত গণিত বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ও ফলিত গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় কমপক্ষে প্রথম শ্রেণি বা সিজিপিএ স্কেলের ক্ষেত্রে ৪.০০-এর মধ্যে ৩.৫০। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ-৫.০০ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আট কপি দরখাস্ত পাঠাতে হবে। দরখাস্তের প্রতি কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশংসাপত্র, মার্কশিট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। 

বিজ্ঞপ্তি দেখুন: https://jobs.du.ac.bd/wp-content/uploads/2021/11/Applied-Math.pdf 

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ ডিসেম্বর ২০২১ 

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট

কর্মী নেবে আইপিডিসি ফাইন্যান্স, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ গ্র্যাচুইটির সুবিধা

নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

আজ ডেডলাইন: সরকারি ও বেসরকারিসহ তিন প্রতিষ্ঠানে নিয়োগ

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা: শেষ সময়ের প্রস্তুতি যেমন হবে

শুধু চিপ ডিজাইন নয়, নিজস্ব প্রযুক্তি ও পণ্য তৈরি করাই লক্ষ্য

‘অভিজ্ঞতা নেই’ ফ্রেশাররা কীভাবে নিজের গুরুত্ব তৈরি করবে

আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

এনআরবিসি ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে

আকর্ষণীয় বেতনে কর্মী নেবে এসিআই, আবেদন অনলাইনে

নিয়োগ দিচ্ছে নগদ, রয়েছে বার্ষিক ইনক্রিমেন্টসহ বিমার সুবিধা