প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর বিসিএসের শেষ ধাপ হলো ভাইভা। বিসিএসে টিকে থাকতে হলে ভাইভায় ভালো করা আবশ্যক। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসে মেধাক্রমে ১৮তম হয়ে ক্যাডারপ্রাপ্ত এবং বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত মো. আজিজুল হাকিম সৈকত। তিনি ৪৬তম বিসিএসেও সহকারী কর কমিশনার পদে মেধাক্রমে ৩০তম হয়েছেন।
চেয়ারম্যান: Introduce Yourself.
মো. আজিজুল হাকিম সৈকত: Good morning, Sir. My name is Md. Azizul Hakim Saikat. I am from Chandpur, but I am currently residing in Dhaka. I completed my graduation and post-graduation from the University of Dhaka in 2019 and 2020, respectively. I have been recommended for the Family Planning Cadre (General Cadre) from the 44th BCS. I consider myself honest, punctual, self-motivated, and a quick learner. My hobbies include traveling, reading books, and playing cricket. Thank you, Sir.
চেয়ারম্যান: How do you use your academic knowledge of Economics in Administration?
মো. আজিজুল হাকিম সৈকত:
১. As an administrative officer, I will be able to use economic analysis in policy formulation, budget management, and development planning.
২. I will be able to apply economics in areas such as improving government expenditure efficiency, enhancing revenue collection, and poverty alleviation.
৩. With knowledge of market analysis, monetary policy, tax policy, and investment planning, I can contribute to achieving sustainable development goals.
চেয়ারম্যান: What is per capita income?
মো. আজিজুল হাকিম সৈকত: Per capita income = Total Income/Total Population
চেয়ারম্যান: Does per capita income truly reflect our standard of living?
মো. আজিজুল হাকিম সৈকত: No, Sir. It doesn’t fully reflect our standard of living. It barely considers wealth concentration among the rich and ignores the reality of inequality in our society. I mentioned the income inequality index and the asset inequality index. I also said that PPP (Purchasing Power Parity) could be a good solution in this regard.
চেয়ারম্যান: Good, what is PPP?
মো. আজিজুল হাকিম সৈকত: Public Private Partnership.
চেয়ারম্যান: আমাদের দেশে পিপিপির অবস্থা কি ভালো?
মো. আজিজুল হাকিম সৈকত: স্যার, আমাদের দেশে পিপিপির অবস্থা সন্তোষজনক নয়। পিপিপি প্রকল্পগুলো অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির সম্মুখীন হয়। মাঝে মাঝে অর্থায়নজনিত সমস্যাও দেখা দেয়।
চেয়ারম্যান: কিছু পিপিপি প্রকল্পের নাম বলেন।
মো. আজিজুল হাকিম সৈকত: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভোলা এলপিজি টার্মিনাল ইত্যাদি।
চেয়ারম্যান: প্রাইভেট ভালো ব্যাংকগুলোতে কেন খেলাপি ঋণ কম?
মো. আজিজুল হাকিম সৈকত: স্যার, ভালো প্রাইভেট ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ তুলনামূলকভাবে কম ছিল। এর পাশাপাশি সিটি ব্যাংক, ইবিএলের মতো ব্যাংকগুলোতে নিরপেক্ষ পরিচালনা পর্ষদ ছিল। ফলে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত হয়েছে এবং তারা মানুষের মাঝে আস্থা অর্জন করতে পেরেছে। তবে সব প্রাইভেট ব্যাংকে যে একই ধরনের ব্যাংকিং সুশাসন ছিল, তা বলা যায় না। অর্থনীতিকে রাজনীতির সঙ্গে না মিলিয়ে স্বাধীনভাবে চলতে দিলে ব্যাংকিং খাতে এই খারাপ পরিস্থিতির সৃষ্টি হতো না।