হোম > চাকরি

আজ ডেডলাইন: দুটি সরকারি প্রতিষ্ঠানসহ তিন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক 

চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে, বাড়ছে চাকরিপ্রার্থীদের চ্যালেঞ্জও। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত চাকরি পেতে প্রয়োজন সঠিক প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধি ও সময়োপযোগী তথ্য জানা। প্রতিকূলতার মধ্যেও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ।

দুটি সরকারি প্রতিষ্ঠান ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চলছে নিয়োগ কার্যক্রম। তিনটি প্রতিষ্ঠানেরই আবেদনের শেষ সময় আজ ১৮ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আজকের মধ্যেই আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের অধীনে ২২০ পদে চাকরি

বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬ থেকে ১০ গ্রেডের ১৭ ক্যাটাগরিতে মোট ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ আজ ১৮ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আবেদনের লিংক (erecruitment.bb.org.bd)

কর কমিশনারের কার্যালয়ে ৪২ পদে চাকরি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি ক্যাটাগরিতে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় থেকে। আবেদন করা যাবে আজ ১৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক (tax2.teletalk.com.bd)

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে নগদ

নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সার্ভিস ইন্টিগ্রেশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আজ ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক (bdjobs.com/h/details/1542285?ln=1)

‘অফিসার’ নেবে আকিজ বশির গ্রুপ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

সাদলী-ফারিহা যুগলের বিজেএস জয়

অফিসার নেবে ওয়ালটন, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ

৭ জেলায় নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ

কর্মী নেবে আইপিডিসি ফাইন্যান্স, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ গ্র্যাচুইটির সুবিধা

নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

আজ ডেডলাইন: সরকারি ও বেসরকারিসহ তিন প্রতিষ্ঠানে নিয়োগ

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা: শেষ সময়ের প্রস্তুতি যেমন হবে

শুধু চিপ ডিজাইন নয়, নিজস্ব প্রযুক্তি ও পণ্য তৈরি করাই লক্ষ্য