হোম > চাকরি

সহকারী জজ পদে ১০০ জনের চাকরির সুযোগ

সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৬ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী জজ পদে ১০০ জনের নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।

আবেদন শুরু: আগামী ৯ ফেব্রুয়ারি আবেদন শুরু হবে। 

আবেদনের শেষ সময়: আগামী ৯ মার্চ রাত ১২ টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা: ‍স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে শর্ত হলো, আবেদনকারীকে স্নাতক বা স্নাতক (সম্মান) বা আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে। আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা ক্ষেত্রমতে স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ কোনো প্রার্থী আবেদনপত্র দাখিল করে আবেদন করতে পারবেন। তবে ওই পরীক্ষা আবেদনপত্র দাখিলের আগে শেষ হতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়সের বিষয়টি গণনা করা হবে এসএসসি/সমমান পরীক্ষার সনদ অনুযায়ী। 

আবেদন ফি: অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নিবন্ধন ফি বাবদ ১২০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে আগামী ৯ মার্চ রাত ১২ টা পর্যন্ত।

আবেদনের লিংক

নিয়োগ দিচ্ছে নগদ, থাকছে সপ্তাহে ২ দিন ছুটিসহ উৎসব বোনাস

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

কর্মী নেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, স্নাতক পাসেই আবেদন

পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ আগস্ট

ঢাকায় নিয়োগ দেবে সোয়ান গ্রুপ, রয়েছে যাতায়াত ভাতাসহ উৎসব বোনাসের সুবিধা

এআই কাজের ধরন বদলে দিচ্ছে—চাকরির ভবিষ্যৎ কী

কর্মী নেবে ইউসিবি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

মেঘনা গ্রুপ কর্মী নেবে, আবেদন অনলাইনে

এসিআই নিয়োগ দিচ্ছে, নেই বয়সসীমা

স্নাতক পাসে আকিজ গ্রুপে চাকরি, রয়েছে উৎসব বোনাসসহ গ্র্যাচুইটির সুবিধা