হোম > চাকরি

৭ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষা ২৪ জুলাই, কেন্দ্র প্রকাশ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন সাতটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার চারটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৬৫০ জন প্রার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষাকেন্দ্রগুলো হলো—

১. তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ৪২ পূর্ব তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা।

২. ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ৩ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা।

৩. শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

৪. শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

এ ছাড়া, কোনো পরীক্ষার্থীর শ্রুতলেখক (Scribe) বা হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশপত্রসহ ২২ জুলাই ২০২৬-এর মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ে আবেদন করতে হবে।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, আবেদন অনলাইনে

আবুল খায়ের গ্রুপে চাকরি, নেই বয়সসীমা

অফিসার নেবে ট্রান্সকম ইলেকট্রনিকস, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ থাকছে নানা সুবিধা

কর্মী নেবে যমুনা গ্রুপ, সর্বোচ্চ বেতন ১ লাখ

মধুমতি ব্যাংক নিয়োগ দিচ্ছে, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

কর্মী নেবে সিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

এআই যুগেও কোডিং শেখা কেন জরুরি

প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধায় কর্মী নিচ্ছে ব্র্যাক এনজিও

৫ পদে মিনিস্টারে চাকরি, থাকবে উৎসব বোনাসসহ প্রভিডেন্ট ফান্ড