হোম > চাকরি

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ২৫ পদে চাকরি

চাকরি ডেস্ক 

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ২৫ পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: উপপরিচালক ৩টি (গ্রেড-৬)।

শিক্ষাগত যোগ্যতা: রসায়ন, প্রাণরসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস, ফার্মেসি, প্রাণিবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক বা অ্যাক্রেডিটেশন অফিসার ৯টি (গ্রেড-৯)।

শিক্ষাগত যোগ্যতা: রসায়ন, প্রাণরসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ইলেকট্রনিকস, ফার্মেসি, প্রাণিবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। টেকনোলজিসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্মাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ১টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং অন্য সব পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আরও বিস্তারিত জানতে দেখুন এখানে

আবেদনের শেষ সময়: ৫ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

এনআরবি ব্যাংকে স্টুডেন্ট ফাইল সার্ভিসেস বিভাগে নিয়োগ

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ১৭ গ্রেডে চাকরি

ঢাকা সেনানিবাসে চাকরির সুযোগ, পদ ১২৬টি

অভিজ্ঞতা ছাড়াই প্রাইম ব্যাংকে নেবে ট্রেইনি অফিসার

ফ্রেঞ্চ শেখায় দরকার ধারাবাহিক চর্চা

নিজের পছন্দের ক্যারিয়ার বেছে নিন

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ৪৫০টি

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ জনের চাকরির সুযোগ

৬১ পদে মোংলা কাস্টম হাউসে চাকরি