হোম > চাকরি

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা শুধু ‘ভাইভা’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

উচ্চতর গ্রেডে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হবে আবেদন প্রক্রিয়া। শেষ হবে ৮ মার্চ। আজ রোববার এই ক্যাডারের বিভিন্ন ক্যাটাগরির পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

তিন থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক। ১ ফেব্রুয়ারি থেকে অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালট্যান্ট পদে সর্বোচ্চ ৪০ বছর এবং সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ নিয়োগে শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০, আর পাস নম্বর ৫০। মৌখিক পরীক্ষার নম্বর গোপনীয় থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্র্যাক এনজিওতে চাকরি, রয়েছে মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি

এসিআই লিমিটেডে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

কর্মী নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, সপ্তাহে ২ দিন ছুটিসহ রয়েছে নানা সুবিধা

আকিজ বশির গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

কর্মী নেবে কাজী ফার্মস, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

বিসিএস প্রিলি ও লিখিত প্রস্তুতির কৌশল

লিগ্যাল অফিসার নেবে ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা

এসএসসি পাসেই বিডিজবসে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

ম্যানেজার নেবে দেশবন্ধু গ্রুপ, বেতন সর্বোচ্চ ৮০ হাজার

মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ