হোম > চাকরি

স্টেশন অফিসার পদে উত্তীর্ণ ৪২৭ জন

চাকরি ডেস্ক 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার (গ্রেড-১২) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত ১২ জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪২৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) (চলতি দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসির ওয়েবসাইট থেকে BPSC Form-5A (Applicant’s Copy) ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপিসহ আগামী ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে কমিশন সচিবালয়ের পরিচালক, ইউনিট-৬ বরাবর সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। প্রতিটি কাগজপত্রে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্র জমা না দিলে প্রার্থিতা বাতিল হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।