হোম > চাকরি

চাকরি দেবে বিকেএসপি

চাকরি ডেস্ক

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটি তাদের দুটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।  

পদের নাম: কোচ
পদসংখ্যা: ৩টি (টেনিস ২টি ও ক্রিকেট ১টি)

যোগ্যতা: অন্যূন স্নাতকসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড়, জাতীয় দলের প্রশিক্ষক, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হবে না। 

বেতন: আলোচনা সাপেক্ষে 
পদের নাম: জিম ম্যানেজার
পদসংখ্যা: ১টি 

প্রয়োজনীয় যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ মাল্টি জিম রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছর চাকরির অভিজ্ঞতা। মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে 

আবেদনের প্রক্রিয়া:
নিজ হাতে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবিসহ ‘মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা’ ঠিকানা বরাবরে ডাকযোগে অথবা অফিসে সংরক্ষিত বাক্সে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

আজকের পত্রিকায় সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও ম্যানেজার পদে চাকরির সুযোগ

গাজীপুরে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নেবে ওয়ালটন

মার্কেটিং অফিসার নেবে এসিআই মোটরস, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ—আজই শেষ দিন

বাংলাদেশ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১২৬

মন্ত্রিপরিষদ বিভাগে ৭৫ পদে চাকরির সুযোগ

সিনিয়র ম্যানেজার নেবে ব্র্যাক, রয়েছে মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি

ব্যাংক এশিয়ায় চাকরি

প্রাইম ব্যাংকে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ফ্রেশার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ