হোম > ইসলাম

১৮ এপ্রিলের পরও বিশেষ ব্যবস্থায় যাঁদের জন্য রয়েছে ওমরাহর সুযোগ

ইসলাম ডেস্ক 

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

পবিত্র হজ ২০২৬-এর প্রস্তুতিকে সামনে রেখে ওমরাহ পালনের নিয়মে সাময়িক পরিবর্তন এনেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী ১৮ থেকে ৩০ এপ্রিল (১ থেকে ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি) পর্যন্ত মসজিদুল হারামে ওমরাহ পালনের সুযোগ পাবেন কেবল সৌদি আরবের নাগরিকেরা। এই সময়ে মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় উল্লেখযোগ্য হারে কম থাকবে বলে আশা করা হচ্ছে।

রমজানের প্রচণ্ড ভিড়ের কারণে যেসব সৌদি নাগরিক ওমরাহ পালন করতে পারেননি, তাঁদের জন্য এই ১৩ দিনের বিশেষ উইন্ডো বা সুযোগ তৈরি করা হয়েছে। রমজানের ভিড় কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক ওমরাহ ভিসা প্রদান বন্ধ থাকায় এই সময়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও শান্ত পরিবেশে ওমরাহ পালন করা সম্ভব হবে।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১৮ এপ্রিল হলো আন্তর্জাতিক ওমরাহ যাত্রীদের জন্য দেশত্যাগের সর্বশেষ তারিখ। এই সময়ের পর আর কোনো ওমরাহ যাত্রী সৌদি আরবে অবস্থান করতে পারবেন না।

আগামী ৩০ এপ্রিলের পর থেকে মক্কায় প্রবেশাধিকার কেবল নিবন্ধিত হজযাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। এর পর থেকে সৌদি কর্তৃপক্ষ তাদের পূর্ণ মনোযোগ এবং সক্ষমতা হজ ২০২৬ সফল করা ও পবিত্র স্থানগুলোর (মিনা, আরাফাহ, মুজদালিফা) প্রস্তুতির দিকে নিবদ্ধ করবে। বিশ্বজুড়ে হজে আগত আল্লাহর মেহমানদের যাত্রা নির্বিঘ্ন করতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

জাকাত প্রদানের খাত কয়টি, নিসাব কতটুকু

আজকের নামাজের সময়সূচি: ০১ জুলাই ২০২৬

মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলায় এসে কী দেখেছিলেন

জার্মানির ইতিহাসের সঙ্গে মুসলিমরা যেভাবে মিশে আছে

মন্দ স্বপ্ন দেখলে কী করবেন, ইসলাম কী বলে

আজকের নামাজের সময়সূচি: ৩০ জুন ২০২৬

জাপানে যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে ইসলাম

স্বপ্নের ব্যাখ্যা জানার আগে যে সতর্কতা জরুরি

কুফু কী, বিয়েতে কুফু কেন প্রয়োজন