হোম > ইসলাম

কোরবানির পশু মেশিনে জবাই করলে কি হালাল হবে

ইসলাম ডেস্ক 

জবাইয়ের জন্য একটি মেশিনে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

প্রযুক্তির কল্যাণে এখন কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই ও গোশত প্রসেসিংয়ের কাজও অনলাইনের বিভিন্ন আধুনিক প্রতিষ্ঠান করে দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে যান্ত্রিক পদ্ধতিতে বা মেশিনের সাহায্যে পশু জবাই করার ব্যবস্থা রয়েছে। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে মেশিনে কোরবানির পশু বা সাধারণ কোনো প্রাণী জবাই করলে কি তা হালাল হবে?

মেশিনে জবাই করা পশু হালাল হওয়ার তিনটি শর্ত

ইসলামি শরিয়ত ও ফিকহের আলোকে যান্ত্রিক বা অটোমেটিক মেশিনে পশু জবাই করা জায়েজ, তবে এর জন্য তিনটি কড়া শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এই শর্তগুলোর কোনো একটি লঙ্ঘন হলে কোরবানি বাতিল হবে এবং ওই পশুর গোশত খাওয়াও হারাম হয়ে যাবে:

১. জবাইকারীকে মুসলিম হতে হবে

মেশিনের যে বাটন বা সুইচে চাপ দিয়ে জবাইয়ের প্রক্রিয়া শুরু করা হবে, সেই সুইচটি অবশ্যই কোনো মুসলমান (অথবা আহলে কিতাব) ব্যক্তিকে চাপতে হবে। কোনো অমুসলিম বা নাস্তিক ব্যক্তি সুইচ চাপলে সেই জবাই বৈধ হবে না।

২. সরাসরি পশুর গলা বা গর্দান কাটা পড়তে হবে

মেশিনের সুইচে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত পশুর কণ্ঠনালি বা গলা কাটতে হবে। গলা কাটার আগে যদি মেশিনের কারণে পশুর অন্য কোনো অঙ্গ (যেমন হাত-পা, পেট ইত্যাদি) কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়ে পশুটি মারা যায়, তবে তা হালাল হবে না।

৩. ‘বিসমিল্লাহ’ বলতে হবে

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো আল্লাহর নাম নেওয়া। যিনি মেশিনের সুইচে চাপ দেবেন, তাঁকে চাপ দেওয়ার ঠিক আগমুহূর্তে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলতে হবে।

এক সুইচে একাধিক পশু জবাইয়ের মাসআলা

ইন্টারনেটে বা বিভিন্ন আধুনিক স্লটার হাউসে (জবাইখানা) দেখা যায়, একটি সুইচে চাপ দিলে একসঙ্গে অনেক পশু বা পাখি জবাই হয়। এ ক্ষেত্রে ফিকহের বিধান হলো, বিসমিল্লাহ বলে সুইচে চাপ দেওয়ার পর যদি মেশিনে থাকা একাধিক ছুরি বা কাটার একই সময়ে একসঙ্গে ১০টি বা ২০টি পশুর গলায় চলে, তবে সেই সব পশুই হালাল হবে।

পবিত্র কোরআনে শয়তানের বন্ধু বলা হয়েছে যাদের

আজকের নামাজের সময়সূচি: ১২ জুলাই ২০২৬

অভাব-অনটন থেকে মুক্তির ৪ আমল

আজকের নামাজের সময়সূচি: ১১ জুলাই ২০২৬

বন্যা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ালে যে সওয়াব

গত ৭০ বছরের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি দেবে ফরিদাবাদ মাদ্রাসা

বাদল দিনে মুমিনের ১০ আমল

আজকের নামাজের সময়সূচি: ১০ জুলাই ২০২৬

দেনমোহর নির্ধারণে ইসলামের বিধান ও নির্দেশনা

মরক্কোতে মুসলিম শাসন শুরু হয় যেভাবে