হোম > ইসলাম

ফজরের নামাজের ৫ পুরস্কার

ইমদাদুল হক শেখ

ইসলাম যে পাঁচটি স্তম্ভের ওপর সগর্বে দাঁড়িয়ে আছে, নামাজ তার একটি। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ যথাসময়ে আদায় করলে হাদিসে বহু ফজিলত লাভের কথা উল্লেখ রয়েছে। নিচে পাঁচটি ফজিলতের কথা উল্লেখ করা হলো—

১. সারা রাত ইবাদত করার সওয়াব
ফজরের নামাজ জামাতে আদায়ের মাধ্যমে রাতভর ইবাদতের সওয়াব অর্জিত হয়। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করল, সে যেন অর্ধরাত নামাজে দণ্ডায়মান থাকল। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করল, সে যেন সারা রাত নামাজ আদায় করল।’ (মুসলিম: ৬৫৬) 

২. জান্নাতের সুসংবাদ
জান্নাত অর্জন একজন মুমিনের পরম চাওয়া। সে যতই ইবাদত করুক না কেন, সবকিছুর মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুই শীতল সময়ে (অর্থাৎ, ফজর ও এশা) নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি: ৫৪৭) 

৩. ইমানের পূর্ণতা
একজন কামেল মুমিনই যথাসময়ে ফজরের নামাজ আদায় করতে পারে। রাসুল (সা.) বলেন, ‘এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন। তারা যদি জানত যে এই নামাজের পুণ্য কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজে উপস্থিত হতো।’ (মুসলিম: ৬৫১) 

৪. জাহান্নাম থেকে মুক্তি
মুমিনের শ্রেষ্ঠ সফলতা জান্নাত লাভের পাশাপাশি জাহান্নাম থেকেও মুক্তি পাওয়া। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগের তথা ফজর ও আসরের নামাজ আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।’ (মুসলিম: ৬৩৪) 

৫. বিচার দিবসের আলো
আঁধারের শেষাংশে আদায় করা এই নামাজ শেষ দিবসের আলো হবে, যা জান্নাত পর্যন্ত পৌঁছানো পথে সহায়ক হবে। রাসুল (সা.) বলেন, ‘অন্ধকারে (ফজরে) হেঁটে মসজিদে গমনকারীদের সুসংবাদ দাও, কিয়ামতের দিন তাদের পরিপূর্ণ নুর দান করা হবে।’ (আবু দাউদ: ৫৬১) 

লেখক: সিনিয়র শিক্ষক জামেয়াতুস সুন্নাহ, ঝিনাইদহ সদর।

দেহের রোজার পাশাপাশি আত্মিক সংযমও জরুরি

নবীজি (সা.)-এর সঙ্গে রহস্যময় আগন্তুকের কথোপকথন

বীর্যপাত হলে কখন রোজা ভাঙে, কখন ভাঙে না?

আজকের নামাজের সময়সূচি: ১৭ মার্চ ২০২৬

শবে কদর চেনার ৭ উপায়

ইবলিসের কাছ থেকে যে আমল শিখেছিলেন আবু হুরায়রা (রা.)

শবে কদরে যা করবেন, যা বর্জন করবেন

আজকের নামাজের সময়সূচি: ১৬ মার্চ ২০২৬

সেহরি ও ইফতারের ফজিলত

কে ছিলেন ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম