হোম > ইসলাম

কোরবানির দিন হাঁস-মুরগি জবাই করা কি জায়েজ

তানবিরুল হক আবিদ

ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে উদ্‌যাপন করা হয়। এটি ঈদুল আজহা নামেও পরিচিত।

ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা

ঈদুল আজহা কেবল একটি উৎসব নয়—এটি আত্মত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য এবং সামাজিক দায়িত্ববোধের প্রতীক। এদিনটি মুসলিম সমাজে ভালোবাসা, সৌহার্দ্য ও সহমর্মিতা ছড়িয়ে দেয়। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং একত্রে সময় কাটানো ঈদের আনন্দকে আরও গভীর করে তোলে। বিশেষ করে পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা ছড়িয়ে পড়ে চারদিক।

কোরবানির জন্য বৈধ পশু ও বয়সের বিধান

ঈদুল আজহার দিনের অন্যতম ইবাদত ঈদের নামাজ আদায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করা। ইচ্ছা অনুযায়ী যেকোনো হালাল পশু দিয়ে কোরবানি করা যায় না, এর জন্য ইসলামের কিছু নির্ধারিত পশু রয়েছে।

কোরবানির পশু হিসেবে গৃহপালিত গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর, গরু-মহিষ দুই বছর এবং উটের পাঁচ বছর পূর্ণ হতে হবে। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, যেমন ঘোড়া, হরিণ, বন্য গরু ইত্যাদি দিয়ে কোরবানি করা বৈধ নয়। তদ্রূপ হাঁস-মুরগি বা কোনো পাখি দিয়েও কোরবানি আদায় হয় না।

কোরবানির দিনে হাঁস-মুরগি জবাইয়ের বিধান

কোনো কোনো অঞ্চলে এ কথা প্রচলিত আছে—কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যায় না। এ বিষয়ে ইসলামের বিধান হলো, হাঁস-মুরগি দিয়ে কোরবানি আদায় হয় না, তা ঠিক। কিন্তু এগুলো কোরবানির ঈদের দিন জবাই করা যাবে না—এমন কথা ঠিক নয়। কোরবানির দিনগুলোয় মাংস খাওয়ার জন্য হাঁস-মুরগি জবাই করা যাবে। তবে কোরবানির নিয়তে এগুলো জবাই করা যাবে না।

তথ্যসূত্র: কাজিখান: ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে: ৪/২০৫, দুররুল মুখতার: ৬/৩১৩, আহসানুল ফাতাওয়া: ৭/৪৮৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১১/৩১৫

ওহি কাকে বলে, কত প্রকার

আজকের নামাজের সময়সূচি: ২৮ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৭ জুন ২০২৬

আশুরার সঙ্গে জড়িয়ে আছে যেসব ইতিহাস

মহররম মাসে যেসব কাজ থেকে বিরত থাকা উচিত

যেভাবে আশুরার দিন কাটাতেন প্রিয় নবী (সা.)

ইসলামে মাদকমুক্ত সমাজ গঠনের রূপরেখা

আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬

আজ পবিত্র আশুরা

ব্যথা দূর করতে রাসুল (সা.) যে দোয়া শিখিয়েছেন