হোম > ইসলাম

ফজরের সুন্নতের কাজা আদায়

মুফতি আবু দারদা

ফজরের ফরজ নামাজ কাজা হয়ে গেলে কি সুন্নতসহ চার রাকাত পড়তে হবে? নাকি কেবল ফরজ দুই রাকাত আদায় করলেই চলবে? এ প্রশ্নের উত্তর হলো, প্রথমত নামাজ কাজা করা উচিত নয়। কারণ আল্লাহ তাআলার বিধানের প্রতি অলসতা প্রদর্শন বান্দার পক্ষ থেকে কোনোভাবেই কাম্য নয়।

যদি কখনো বড় ধরনের কোনো সমস্যার কারণে নামাজ কাজা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু প্রায় সময় যদি অলসতা ও অবহেলার কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

একজন মুমিনের কখনোই ফজরের নামাজ বারবার কাজা হতে পারে না। এরপরও যদি কারও কখনো কোনো অসুবিধার কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে সূর্য উদিত হওয়ার পরপরই দুই রাকাত দুই রাকাত করে—মোট চার রাকাত নামাজ আদায় করে নেওয়া উচিত। অর্থাৎ দুই রাকাত সুন্নত আর দুই রাকাত ফরজ। ফিকহের কিতাবে রয়েছে, ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তথা দ্বিপ্রহরের পূর্বেই কাজা আদায় করা হয়, তাহলে দুই রাকাত দুই রাকাত করে—মোট চার রাকাত পড়তে হবে। আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয়, তাহলে শুধু দুই রাকাত ফরজ পড়তে হবে। সুন্নত পড়ার দরকার নেই।

সূত্র: সুনানে তিরমিজি, হাদিস: ৪২৩; আল-মাবসুত, সারাখসি: ১ / ১৬১)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

স্বপ্নদোষ হলে পবিত্র হওয়ার উপায় কী

স্বপ্নে সালাম ও মুসাফাহা করতে দেখা কিসের ইঙ্গিত

আজকের নামাজের সময়সূচি: ০৯ জুলাই ২০২৬

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’—কথাটি কি হাদিস

বিছানায় নামাজ আদায়ের সময় যে সতর্কতা জরুরি

আজকের নামাজের সময়সূচি: ০৮ জুলাই ২০২৬

মিসরের বুকে মুসলিম বিশ্বের হাজার বছরের বাতিঘর

চিকিৎসাসেবার অনন্য দৃষ্টান্তে মহীয়সী নারী সাহাবিরা

বিবস্ত্র হয়ে ঘুমানো যাবে কি, ইসলাম কী বলে

নবদম্পতির জন্য যেভাবে দোয়া করতেন নবীজি (সা.)